AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাঙুরে বহুতল থেকে ‘মরণ ঝাঁপ’ তরুণীর! পরতে পরতে দানা বাঁধছে রহস্য

এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিস।

বাঙুরে বহুতল থেকে 'মরণ ঝাঁপ' তরুণীর! পরতে পরতে দানা বাঁধছে রহস্য
প্রতীকী চিত্র।
| Updated on: Jan 25, 2021 | 1:10 PM
Share

কলকাতা: বহুতল থেকে ঝাঁপ মেরে ‘আত্মঘাতী’ তরুণী। লেকটাউন বাঙুরের ঘটনা। তবে এই ঘটনায় ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে আবাসন থেকে ওই তরুণী ঝাঁপ মেরেছেন সেটি তাঁর বাড়ি থেকে অনেকটাই দূরে। পুলিস সূত্রে খবর, ওই আবাসনে তাঁর পরিচিত কেউ থাকতেনও না। তা হলে কীভাবে অচেনা কেউ একটি আবাসনে ঢুকে গেলেন, কীভাবেই বা ছাদে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে লেকটাউন থানার পুলিস।

লেকটাউন এসকে দেব রোডের একটি আবাসনে থাকতেন নিধি পোদ্দার (১৮)। পুলিস সূত্রে খবর, রবিবার রাতে ম্যাগি কিনতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন তিনি। এরইমধ্যে তাঁর এক বন্ধু বাড়িতে ফোন করে জানায় নিধিকে ফোনে পাচ্ছেন না। শুরু হয় খোঁজ। লেকটাউন থানায় যোগাযোগ করে পোদ্দার পরিবার। অন্যদিকে ততক্ষণে থানায় খবর আসে বাঙুরের একটি আবাসন থেকে একজন ঝাঁপ মেরেছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর মুমূর্ষু কিশোরের ঠাঁই হল হাসপাতালের বেডে! স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চরম ভোগান্তি

দেখা যায় ওই তরুণীই নিধি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিস। তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদ থেকেই এই ঘটনা। তবে কী কারণে নিজের বাড়ি ৩৮৬ এসকে দেব রোড হলেও দীর্ঘ পথ অতিক্রম করে কেন বাঙুরের এ ব্লকে সুনীতি অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিস।

সুইসাইড নোটে লেখা ছিল, ‘ভালো লাগছিল না। আমি অনেক আঘাত পেয়েছি। বাবা এবং মা তোমরা ক্ষমা করো। দিদি ক্ষমা করো।’ পুলিস সূত্রে খবর, এক বন্ধুর উদ্দেশ্যেও লেখা রয়েছে সেই নোটে, ‘ভেবেছিলাম তোমার সঙ্গে থাকব, থাকতে পারলাম না। ক্ষমা করো।’

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ