Chief Secretary Manoj Agarwal: আকাশচুম্বী ঋণ, কোথা থেকে আসবে টাকা? রাস্তা বাতলালেন নতুন মুখ্যসচিব

Manoj Agarwal on Bengal debt crisis: মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন, "নতুন সরকার তো প্রত্যেক ৫ বছর হয়। কিন্তু, ৫০ বছর পর এমন সরকার এসেছে, যেখানে কেন্দ্র ও রাজ্যে একই দল রয়েছে। ডবল ইঞ্জিন সরকার রয়েছে। যে দল আজকে ক্ষমতায় এসেছে, তারা স্বাধীনতার ৭৫ বছর পর রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল। এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনসাধারণের আশা রয়েছে, অনেক পরিবর্তন পাব।"

Chief Secretary Manoj Agarwal: আকাশচুম্বী ঋণ, কোথা থেকে আসবে টাকা? রাস্তা বাতলালেন নতুন মুখ্যসচিব
মুখ্যসচিব মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 12, 2026 | 2:13 PM

কলকাতা: ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর সোমবার নবান্ন প্রথমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই এই সরকার বন্ধ করবে না। রাজ্যের ঘাড়ে এই মুহূর্তে সাড়ে সাত লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে টাকা আসবে কোথা থেকে? টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কী বললেন মনোজ আগরওয়াল?  

আগের সরকারের কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন সময় সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। তারপরও নতুন সরকার জানিয়েছে, বিগত সরকারের চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কীভাবে চালানো সম্ভব? প্রশ্ন শুনেই টিভি৯ বাংলাকে মনোজ আগরওয়াল বললেন, “সেটা আমরা দেখব। রাজস্ব আদায় বাড়াব। খরচ কিছু কমাব। অর্থ দফতরের সচিব-সহ সবার সঙ্গে বৈঠক হবে। আমরা পেপার দেখব। কোনও একটা পথ আমরা বের করব। জনগণের জন্য আমাদের এখন কাজ করতে হবে। আমরা করবই।”

নতুন সরকারের নতুন মুখ্যসচিব হয়েছেন তিনি। মুখ্যসচিব হিসেবে কী পরিকল্পনা রয়েছে? প্রশ্ন শুনেই মনোজ আগরওয়াল বলেন, “নতুন সরকার তো প্রত্যেক ৫ বছর হয়। কিন্তু, ৫০ বছর পর এমন সরকার এসেছে, যেখানে কেন্দ্র ও রাজ্যে একই দল রয়েছে। ডবল ইঞ্জিন সরকার রয়েছে। যে দল আজকে ক্ষমতায় এসেছে, তারা স্বাধীনতার ৭৫ বছর পর রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল। এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনসাধারণের আশা রয়েছে, অনেক পরিবর্তন পাব। এখন সরকারকে আমলাতন্ত্রের মাধ্যমে আসল পরিবর্তন করতে হবে।”

আগের তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাত বেধেছে। বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। নতুন সরকার আসার পর সেই সমস্যা হবে না বলেই ওয়াকিবহাল মহলের মত। একইকথা মুখ্যসচিবও কার্যত বললেন। তিনি স্পষ্ট করে দিলেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়ন হবে।

Follow Us