AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: ঠান্ডা ঠান্ডা ভাব ফিরতেই ফের অন্য খবর হাওয়া অফিসের

Kolkata Weather Update: আবহাওয়া অফিস বলছে, আগামী সাত দিন পর ২৩ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমেছে পুরো রাজ্য জুড়েই। কালীপুজো পর্যন্ত বৃষ্টির কোনও আশঙ্কা নেই বললেই চলে। আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ।

Weather Latest Update: ঠান্ডা ঠান্ডা ভাব ফিরতেই ফের অন্য খবর হাওয়া অফিসের
কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 05, 2026 | 10:23 AM
Share

কলকাতা: মুরাসুর কাঁটা সরতেই পারদের পতন হবে বলে জানিয়েছিল। আর তেমনটাই হল। নিম্নচাপ সরতেই ধীরে ধীরে হাওয়ার শিরশিরানি ভাব শুরু হয়ে গিয়েছে। সারা বছর বৃষ্টি বৃষ্টির পর কয়েকটা দিন একটু বৃষ্টির থেকে মুক্তি। তবে, খুব বেশিদিন নয়, কালীপুজোর পর ফের বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর আবহাওয় অফিস (Alipore Weather Office)।

আবহাওয়া অফিস বলছে, আগামী সাত দিন পর ২৩ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমেছে পুরো রাজ্য জুড়েই। কালীপুজো পর্যন্ত বৃষ্টির কোনও আশঙ্কা নেই বললেই চলে। আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ। কিন্তু স্বস্তি নেই। তবে কালীপুজোর পরদিন থেকেই ফের বৃষ্টির পূর্বাভাস।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ৩ মিমি বৃষ্টি হয়েছে।

Follow Us