AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Red Alert in 3 Districts: ৩ জেলায় লাল সতর্কতা, ৪ মে গণনার দিনই হাওয়া বদল?

Weather Update in Bengal: এখন ভোটের পরেও বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোজা কথায় ভোট মেটার পথে, আবার ঝড়-বৃষ্টির পালা শুরু। ঝাড়খণ্ড থেকে মেঘ ঢুকছে পশ্চিমাঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা।

Red Alert in 3 Districts: ৩ জেলায় লাল সতর্কতা, ৪ মে গণনার দিনই হাওয়া বদল?
রোদের মাঝেই বৃষ্টির পূর্বাভাস Image Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 5:44 PM
Share

কলকাতা: দ্বিতীয় দফার ভোটে আগে ১২৫ কেন্দ্রে কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ ৬ জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি ছিল। সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা ছিলই। ভোটের দিনই পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল। নদিয়ায় ছিল হলুদ সতর্কতা। আর তা সত্যি করে বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। সকাল থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গিয়েছে। যদিও বেলা বাড়তে বৃষ্টি খুব বেশি না হলেও রোদের দেখা খুব একটা মেলেনি। ফলে তাপমাত্রাও খুব একটা চড়তে পারেনি। 

এখন ভোটের পরেও বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোজা কথায় ভোট মেটার পথে, আবার ঝড়-বৃষ্টির পালা শুরু। ঝাড়খণ্ড থেকে মেঘ ঢুকছে পশ্চিমাঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে। এদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

এদিন সন্ধ্যা-রাতে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও। ফলে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পারাপতন দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় লাল সতর্কতা জারি। কমলা সতর্কতা জারি পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ১ মে পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির ইঙ্গিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে ৪ মে ভোট গণনার দিনও গরমের দাপট কম থাকার আশা। এখন দেখার সেদিন কতটা হাওয়া বদলের সাক্ষী থাকে বঙ্গবাসী। 

Follow Us