AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: রবিবার থেকে আবার বদলে যাবে আবহাওয়া, দুই জেলার জন্য বড় আপডেট

শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই। সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

Weather Update: রবিবার থেকে আবার বদলে যাবে আবহাওয়া, দুই জেলার জন্য বড় আপডেট
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 12:39 PM
Share

কলকাতা: শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ (Deep Depression)। আপাতত আর কোনও প্রভাব নেই বাংলাতেও। তারপরও বৃষ্টি থেকে অব্যাহতি মিলছে না। আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহের একেবারে শেষে ফের বাড়তে পারে বৃষ্টি। বিশেষত রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, বৃহস্পতিবারও। বজ্রপাতের আশঙ্কা রয়েছে কয়েকটি জেলায়। তবে বৃষ্টি বাড়বে রবিবার থেকে। উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। উপরের দিকের জেলায় দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব আর নেই বাংলায়। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা সাগর দ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কোথায় কবে বৃষ্টি

বৃহস্পতিবার পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা ও হাওড়া সহ উপকূলের জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই। সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

গরমের অস্বস্তি থাকছে

বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে সর্বত্র। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে কলকাতা সহ সব জেলাতেই। ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি।

Follow Us