AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: তবে কি শীত বিদায় নিচ্ছে? আবহাওয়াবিদরা অবশ্য বলছেন অন্য কথা

Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,   বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে গত ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলার রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।

Weather Update: তবে কি শীত বিদায় নিচ্ছে? আবহাওয়াবিদরা অবশ্য বলছেন অন্য কথা
আবার বাড়বে তাপমাত্রা?Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 4:57 PM
Share

কলকাতা:  বাড়ছে রাতের তাপমাত্রা। সকালে অনেকটা সময় পর্যন্ত থাকছে কুয়াশা। তাহলে কি শীত বিদায় নিচ্ছে?  আবহাওয়াবিদরা বলছেন,  অবশ্য অন্য কথা।  নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবার বৃষ্টির সম্ভাবনা। সোমবারই রাজ্যের ৯ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলেও ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলেও বেশি বৃষ্টির ইঙ্গিত। অর্থাৎ ধাক্কা শীতে, দিন-রাতের তাপমাত্রা বাড়বে। ফের কুড়ির কোঠায় পৌঁছবে কলকাতার রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,   বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে গত ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলার রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।

আজ নদিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি সম্ভাবনা। মঙ্গলবার কয়েকটা জায়গায় মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবারের পর থেকে আগামী ১১ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা একই থাকবে কমবে না। ৯ তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ আশেপাশে থাকবে। ৯ তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন সকালে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং কালিম্পঙে আগামী ৫ ও  ৬ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে ১১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?