Bangla NewsKolkata West Bengal Assembly Elections 2026 News Bangla MLA Assembly Polls, Election commission nomination Political News Today on 31st march 2026 Latest Updates in Bengali
West Bengal Election 2026 Highlights: বেআইনি ভাবে ফর্ম সিক্স জমা দিচ্ছে বিজেপি, থানায় ছুটল তৃণমূল
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: কমিশনের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অন্যায়ভাবে ফর্ম ৬ দিয়ে ভোটার ঢোকানো হচ্ছে। এদিকে, ভোটের বাংলায় সোমবারই ২৬৭ জন BDO ও OC-কে বদল করা হয়েছে। এই ইস্যুতে ফের হাইকোর্টে মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। ঝড়-বৃষ্টিতে বাংলার তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। পুরোদমে চলছে প্রার্থীদের প্রচার। সোমবার থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সোমবার রাতে নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার রাজ্যের মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সকালেই ১৩টি নাম নিয়ে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
31 Mar 2026 04:11 PM (IST)
CEO office: সিইও দফতরের সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী
বিজেপি ও তৃণমূল সমর্থক, বিএলও-দের তুমুল সংঘর্ষ সিইও দফতরের সামনে।
ফর্ম ৬ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে এদিন। ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছয়। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থকদের বাইক ফেলে দেওয়া হয়।
কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশর উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। বিজেপির দাবি, নো এন্ট্রি এলাকার মধ্য়ে ঢুকে পড়েছিল তৃণমূল।
31 Mar 2026 03:42 PM (IST)
ফোন ট্র্যাপ করছেন জাভেদ শামিমরা, বিস্ফোরক দাবি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের ফোন-লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এবার এই অভিযোগ তুলে CEO দফতরের দ্বারস্থ হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।
শুভেন্দুর দাবি, কমিশনের তরফ থেকে অর্ডার দেওয়া হচ্ছে, কিছুক্ষেত্রে তা কার্যকর করা হচ্ছে না। এই বিষয়টি তিনি কমিশনের সামনে তুলে ধরেছেন তিনি। তাঁর অভিযোগ, “ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মা কীভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাদের এখনও আগের মতন সুবিধা করে দিচ্ছেন।”
একদল তৃণমূল সমর্থককে এদিন সিইও দফতরের সামনে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাঁদের দাবি, এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেছেন তাঁরা, যিনি ফর্ম ৬ জমা দেওয়ার চেষ্টা করছিলেন।
পূর্ব মেদিনীপুরের ফর্ম ৬ জমা দেওয়ার চেষ্টা চলছিল বলে দাবি তৃণমূল সমর্থকদের। তাঁরা বলছেন, ওই ব্যক্তির হাতে দুটো কাগজ ভর্তি ব্যাগ ছিল। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ৪০০ ফর্ম জমা করেছেন।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দফতরের সামনে।
31 Mar 2026 01:05 PM (IST)
Leander Paes: পাঁচ বছর পর দলবদল টেনিস তারকার, লিয়েন্ডার পেজ যোগ দিলেন বিজেপিতে
২০২১-এ গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। গোয়ায় সংগঠনে সেই সময় জোর দিয়েছিল তৃণমূল। আর এবার পাঁচ বছর পর বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
বাংলার ছেলে লিয়েন্ডার পেজ, তাই এই যোগদানে বঙ্গ বিজেপিকে বিশেষ উৎসাহ দেবে বলে মনে করছেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার আরও বলেন, “আমরা লিয়েন্ডার পেজের ছবি ভিডিয়ো দেখে বড় হয়েছি।” মধুসূদন দত্তের সঙ্গে তাঁর পরিবারের যোগ থাকার কথাও উল্লেখ করেন সুকান্ত।
সুকান্ত বলেন, “বিজেপির জন্য বিরাট বড় মুহূর্ত। বাংলার সংস্কৃতির সঙ্গে লিয়েন্ডার পেজের নাম জড়িত। বাংলার ভাষায় যিনি সনেট প্রচলিত করেছিলেন, সেই মাইকেল মধুসূদন দত্তের পরিবার থেকে তিনি এসেছেন। বাংলার নির্বাচনে ওঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।”
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “পেজের সম্পর্কে আলাদা করে বলার দরকার নেই। কিন্তু লিয়েন্ডারের যোগদান ঐতিহাসিক। নরেন্দ্র মোদী স্পোর্টস নিয়ে যে কাজ করেছেন তা থেকে অনুপ্রাণিত হয়ে উনি যোগদান করেছেন।”
31 Mar 2026 01:01 PM (IST)
High Court: অফিসার বদলির মামলা খারিজ করল হাইকোর্ট
রাজ্যে পরপর আইএএস, আইপিএস বদলিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে ৪৬ জন অফিসার বদল করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা হয়।
হাইকোর্টের বক্তব্য, যদি দেখা যায় কোনও ক্ষমতা ছাড়াই প্রশাসনিক নির্দেশ জারি করা হয়েছে অথবা অবৈধভাবে করা হয়েছে, তাহলেই তাতে হস্তক্ষেপ করা যেতে পারে। এক্ষেত্রে হস্তক্ষেপের কোনও যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি আদালত।
মানব ধর্ম রক্ষা করতে হলে বাংলাকে বাঁচাতে হবে: মমতা
31 Mar 2026 10:56 AM (IST)
BJP Candidate List: বিজেপির প্রার্থী তালিকায় চমক
চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
রয়েছে সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি। দেখে নিন পুরো তালিকা।