Suvendu Adhikari: ‘সংখ্যালঘুরা বন্ধুত্বের হাত ধরেছেন, আমি খুশি’, উপনির্বাচনে রেকর্ড-ভাঙা সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari on Minority Voters: ভোটের ফল প্রকাশ হতেই সেই বন্ধুত্বের ছবি স্পষ্ট। সংখ্যালঘুরা আবেদনে সাড়া দিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। করজোড়ে সংখ্যালঘুদের ধন্যবাদ জানালেন তিনি। তিনি বলেন, "সরকারের বন্ধুত্বের হাত ধরেছেন সংখ্যালঘুরা, সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বন্ধুত্ব করতে চান, আমি খুশি"।

কলকাতা: উপনির্বাচনের ভোটপ্রচারে গিয়ে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশ হতেই সেই বন্ধুত্বের ছবি স্পষ্ট। সংখ্যালঘুরা আবেদনে সাড়া দিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। করজোড়ে সংখ্যালঘুদের ধন্যবাদ জানালেন তিনি। তিনি বলেন, “সরকারের বন্ধুত্বের হাত ধরেছেন সংখ্যালঘুরা, সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বন্ধুত্ব করতে চান, আমি খুশি”।
মুখ্যমন্ত্রী রেজিনগরে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, “আমার সংখ্যালঘু ভাইবোনেরা মুখ ঘুরিয়ে থাকবেন? কোনও লাভ হবে। এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। সবার কল্যাণের জন্য কাজ করব। আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করে, মুখ্যমন্ত্রীও সবার জন্য কাজ করবে।” নন্দীগ্রামে গিয়েও একই বার্তা দিয়েছিলেন শুভেন্দু।
সেই বন্ধুত্বের আবেদনে সাড়া দিয়েছেন সংখ্যালঘুরা। এমনটাই দাবি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। আজ, নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে ভোটগণনা ছিল। দুই কেন্দ্র থেকে বিজেপি জয় লাভ করেছে। উপনির্বাচনের ফলাফল নিয়ে শুভেন্দু বলেন, ” ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন ফলতার মানুষ। তারপর দুই কেন্দ্রে উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে নন্দীগ্রাম থেকে অতীতের সব রেকর্ড ভেঙে হাসিরানি রথ বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছেন।”
সংখ্যালঘু ভোট প্রসঙ্গে বলেন, “২০২১ সালের পর প্রথম নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত ৬০টি বুথে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছে। আমরা সরকারের সঙ্গে থেকে থেকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার যে আবেদন করেছিলাম, তা গ্রহণ করেছেন। রেজিনগর কেন্দ্রেও ঠিক একইভাবে চূড়ান্ত ফল প্রায় এসে গিয়েছে। শাখারভ সরকারকে জনতা আশীর্বাদ করেছেন। আমার যাওয়ার কথা ছিল। কিন্তু, নির্বাচন বিধি প্রত্যাহার হয়নি, তাই যেতে পারিনি। কারণ নির্বাচনী বিধি থাকলে হেলিকপ্টার ব্যবহার করতে পারি না। তাই এখান থেকে রেজিনগরের ভোটারদের প্রণাম করছি।”
বিস্তারিত আসছে…
