AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Education: ‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, নিয়োগ নিয়েও বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari education reforms: ডবল ইঞ্জিন সরকারের আরও 'সুফল' তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার নানা প্রকল্পে যুক্ত না হওয়ায় কেন্দ্র চাইলেও রাজ্যকে অর্থ সাহায্য করতে পারেনি। তিনি জানিয়ে দেন, এক সপ্তাহের মধ্যে রাজ্যের স্কুলগুলি অর্থসাহায্য পেতে শুরু করবে। তাঁর কথায়, আগের সরকারের ভুল নীতির জন্য স্কুলগুলি ৩ বছর ধরে কম্পোজিট গ্রান্ট পায়নি। এবার তা পেতে চলেছে। এর জন্য ৮১ হাজার স্কুলকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Suvendu Adhikari on Education: 'শিক্ষাকে পণ্য হতে দেব না', নিয়োগ নিয়েও বড় ঘোষণা শুভেন্দুর
বিকাশ ভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অন্যরাImage Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 11:49 PM
Share

কলকাতা: ডবল ইঞ্জিন সরকার। ভোটের প্রচারে গেরুয়া শিবির বারবার দাবি করেছে, বাংলায় বিজেপি সরকার গঠন হলে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই ডবল ইঞ্জিন সরকারেরই যেন উদাহরণ দেখা গেল সোমবার। শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বিকাশ ভবনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ এবং রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। আর ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, শিক্ষাকে তাঁরা পণ্য করতে দেবেন না।

বৈঠক শেষে কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে যে সব বেসরকারি প্রতিষ্ঠান এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পেয়েছে, সেখানে পরিদর্শন করা হবে। আর সেই পরিদর্শনের সময় যদি দেখা যায়, ফি, কাঠামো-সহ সব কিছু ঠিক রয়েছে, তাহলে আগামী দিনে আবার তাদের অনুমতি দেওয়া হবে। তারপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর জাতীয় শিক্ষানীতির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব।”

ডবল ইঞ্জিন সরকারের আরও ‘সুফল’ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার নানা প্রকল্পে যুক্ত না হওয়ায় কেন্দ্র চাইলেও রাজ্যকে অর্থ সাহায্য করতে পারেনি। তিনি জানিয়ে দেন, এক সপ্তাহের মধ্যে রাজ্যের স্কুলগুলি অর্থসাহায্য পেতে শুরু করবে। তাঁর কথায়, আগের সরকারের ভুল নীতির জন্য স্কুলগুলি ৩ বছর ধরে কম্পোজিট গ্রান্ট পায়নি। এবার তা পেতে চলেছে। এর জন্য ৮১ হাজার স্কুলকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান। স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানান, বালিকা বিদ্যালয় ও কো-এড স্কুলগুলিতে ছাত্রীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।

নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর-

তৃণমূল আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি রোধে পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে রাজনীতিমুক্ত করতে এসএসসি-র চেয়ারম্যান করা হয়েছে একজন আইএএস-কে। শিক্ষক নিয়োগ কবে হবে, সেই প্রশ্ন বারবার উঠছে। এদিন এই নিয়ে শুভেন্দু বলেন, ওবিসি সংরক্ষণের জটিলতায় নিয়োগ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে পড়েছে। সেজন্য ওবিসি সংক্রান্ত আইন বিধানসভায় পাশ করা হয়েছে। আগের তৃণমূল সরকার যে ভুল করেছিল, সেটা প্রথমে ঠিক করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলা আগের সরকার করেছিল, সেখান থেকে বর্তমান সরকার সরে আসবে। আজকে মেনশন করা হয়েছে। ফলে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। তিনি বলেন, “যে ৬ হাজারের মৌখিক হয়ে গিয়েছে, আর যে ৬ হাজারের মৌখিক বাকি রয়েছে, সেটা হয়ে যাবে। আর আমাদের সংকল্পপত্র অনুসারে নিয়োগ প্রক্রিয়ায় কোনও রাজনীতির লোক থাকবে না।”

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, স্কুলের পরিচালন সমিতির উচ্চপদে অভিভাবকদের নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়েছে। অভিভাবকদের মধ্যেই যাতে আগামিদিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব পান, সেজন্য বিল আনা হবে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?