AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM On Civic Volunteer: ‘এখন থেকেই মানসিক প্রস্তুতি রাখুন’, বাজেটে ২০০০ টাকা দিয়েও সিভিক ভলান্টিয়রদের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Civic Volunteer Verification West Bengal: এই পরিস্থিতির প্রেক্ষিতেই এক বড়সড় ‘ঝাড়াই-বাছাই’ বা স্ক্রিনিং প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা সাময়িকভাবে ২০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, তবে ভবিষ্যতে পদে টিকে থাকতে হলে যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, এখনই ঢালাও ছাঁটাইয়ের পথে না হাঁটলেও, কর্মীদের যোগ্যতা ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

CM On Civic Volunteer: 'এখন থেকেই মানসিক প্রস্তুতি রাখুন', বাজেটে ২০০০ টাকা দিয়েও সিভিক ভলান্টিয়রদের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
সিভিক ভলান্টিয়রদের জন্য বড় ঘোষণাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 3:23 PM
Share

কলকাতা: সিভিক ভলান্টিয়র, ভিলেজ পুলিশ-সহ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ ও যোগ্যতা নিয়ে এবার কড়া বার্তা দেওয়া হল। বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই সমস্ত স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতা লক্ষ্য করা গিয়েছে। কর্মীদের একাংশের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের শংসাপত্র জাল বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক দক্ষতার অভাব রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে শাসকদলের ক্যাডার হিসেবে কাজ করারও গুরুতর অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতেই এক বড়সড় ‘ঝাড়াই-বাছাই’ বা স্ক্রিনিং প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা সাময়িকভাবে ২০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, তবে ভবিষ্যতে পদে টিকে থাকতে হলে যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, এখনই ঢালাও ছাঁটাইয়ের পথে না হাঁটলেও, কর্মীদের যোগ্যতা ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “ওঁদের অনেক জল মেশানো হয়েছে। ওঁদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়ো, পার্টির ক্যাডার হিসাবে কাজ করেন অনেকে, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো,  অনেকের আবার শারীরিক দক্ষতাও নেই।”

এর জন্য সংশ্লিষ্ট কর্মীদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভুয়ো ও অযোগ্যদের চিহ্নিত করা। প্রশাসন সূত্রে বার্তা, এই ঝাড়াই-বাছাই পর্ব শেষ হওয়ার পর যোগ্য ও সঠিক মানুষরাই কাজের ভিত্তিতে তাঁদের প্রকৃত ও উপযুক্ত পারিশ্রমিক পাবেন। অযোগ্যদের আর কোনওভাবেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এখন থেকেই মানসিক প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। এটা একটা মাথায় রাখতে পারেন। তারপর সঠিক লোককে সঠিক দেব। “

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার