AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: চলতি মাসেই ঢুকবে ৫০ শতাংশ টাকা, সরকারি কর্মীদের আন্দোলনের ফল! বড় ঘোষণা নবান্নের

নতুন রাজ্য সরকারের সঙ্গে যৌথ মঞ্চের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ হিসাব নিকাশের জটিলতায় প্রক্রিয়াটি আর আটকে রাখা হবে না।

Nabanna: চলতি মাসেই ঢুকবে ৫০ শতাংশ টাকা, সরকারি কর্মীদের আন্দোলনের ফল! বড় ঘোষণা নবান্নের
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 03, 2026 | 9:25 PM
Share

কলকাতা: রাজ্যের পেনশনভোগীদের জন্য বড় খবর। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁরা সকলেই এই সুবিধার আওতায় আসছেন।

২০১৫ সালে ব্যাঙ্কগুলির সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অনলাইন ব্যবস্থা সুসংহত না থাকার কারণে এই বিপুল পরিমাণ টাকা আটকে যায়। ফলে কয়েক বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন পেনশনভোগীরা। অবশেষে এই জট কাটল।

 নতুন রাজ্য সরকারের সঙ্গে যৌথ মঞ্চের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ হিসাব নিকাশের জটিলতায় প্রক্রিয়াটি আর আটকে রাখা হবে না। আপাতত একটি আনুমানিক হিসাবের ওপর ভিত্তি করেই বকেয়া এরিয়রের ৫০ শতাংশ টাকা এই মাসের মধ্যেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের এই মানবিক ও দ্রুত সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মধ্যে।

Follow Us