AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Medicine: জাল ওষুধকাণ্ডে বড় পদক্ষেপ বাংলার, বিজেপি শাসিত ২ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন

Fake Medicine: জাল ওষুধের তদন্ত করতে গিয়ে বিহার, উত্তর প্রদেশের মতো একাধিক রাজ‍্যের নাম পাওয়া গিয়েছে। মূলত এই সব জায়গাগুলি থেকে জাল ওষুধ তৈরি হয়ে এই রাজ্যে ঢুকছিল বলে জানা গিয়েছে।

Fake Medicine: জাল ওষুধকাণ্ডে বড় পদক্ষেপ বাংলার, বিজেপি শাসিত ২ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 11:14 PM
Share

কলকাতা: জাল ওষুধ নিয়ে এবার বিহার ও উত্তর প্রদেশ সরকারকে চিঠি দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নবান্নের তরফে পাঠানো চিঠি বিজেপি শাসিত দুই রাজ্যকে আবেদন করা হয়েছে, জাল ওষুধকাণ্ডে রাজ‍্যগুলি নিজেরা তদন্ত করার পরে সেই রিপোর্ট পাঠালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। নবান্ন সূত্রে খবর, চিঠি দেওয়া হবে বিজেপি শাসিত দিল্লি সরকারকেও।

রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অভিযানে হাওড়ার আমতা-সহ উত্তর ২৪ পরগনা, মালদহের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ উদ্ধার হয়েছে। জাল ওষুধের কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের আবেদন মেনে আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে সিআইডি-ও।

জাল ওষুধের তদন্ত করতে গিয়ে বিহার, উত্তর প্রদেশের মতো একাধিক রাজ‍্যের নাম পাওয়া গিয়েছে। মূলত এই সব জায়গাগুলি থেকে জাল ওষুধ তৈরি হয়ে এই রাজ্যে ঢুকছিল বলে জানা গিয়েছে। সেইসমস্ত তথ‌্য উল্লেখ করেই প্রয়োজনীয় রিপোর্ট চেয়ে রাজ্যগুলির কাছে আবেদন করা হয়েছে। আর তার জেরেই রাজ্য সরকারের তরফ থেকে এই রাজ‍্যগুলিকে চিঠি দিয়ে তদন্ত রিপোর্ট চাইল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে ওই দুই রাজ্যের সরকার কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা