WB Govt on DA: মন্ত্রিসভার বৈঠকের পর ডিএ নিয়ে কী বললেন অগ্নিমিত্রা পাল
Govt Employees: তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকার আজ কিছু জানাবে এরকমই আশা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। তারা এখনও আশাহত হননি তারা সরকারের ওপরই ভরসা রাখছে যে কথা তাদেরকে দেওয়া হয়েছিল সেই কথা রাখবে সরকার।

কলকাতা: একদিকে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission), অন্যদিকে মহার্ঘ ভাতা (DA)। সরকারি কর্মীদের এই দুই দাবিই ছিল প্রকট। পরিবর্তনের পর আশায় ছিলেন সরকারি কর্মীরা। আজ, সোমবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হলেও বকেয়া ডিএ নিয়ে কিছুই জানাননি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা হয়নি।
ডিএ কী বললেন অগ্নিমিত্রা?
বকেয়া ডিএ দেওয়া হবে কি না, এই বিষয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা বলেন, “ডিএ দেওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি এজেন্ডায় (কর্মসূচিতে) ছিল না। ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সেটুকুই জানালাম।”
কী বলছেন সরকারি কর্মীরা
বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের দাবি দীর্ঘদিনের। আন্দোলনও চলছে অনেকদিন ধরেই। যৌথ মঞ্চের তরফে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সপ্তম পে কমিশনের দাবি আমাদের ছিল। আমাদের দাবি ছিল, পে কমিশন চালু করে যেন কার্যকর করা হয়। বছরের পর বছর ফেলে না রাখা হয়। তবে অন্তত ৪ শতাংশ ডিএ দিয়ে, রাজ্য সরকার সদিচ্ছা দেখাত যে তারা দিতে চায়। তবে আমরা সরকারকে সময় দিতে চাই।”
তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকার আজ কিছু জানাবে এরকমই আশা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। তারা এখনও আশাহত হননি তারা সরকারের ওপরই ভরসা রাখছে যে কথা তাদেরকে দেওয়া হয়েছিল সেই কথা রাখবে সরকার।
