AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Loksabha Election Results 2024: রণবিধ্বস্ত মমতা! শেষ লগ্নে চারটে লাইনে ‘মায়ের’ প্রতি আবেগ ব্যক্ত ‘ছেলের’

debanshu bhattacharyya: সোমবার মধ্যরাতে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন। আর সে ছবির শিরোনামে লেখা, "শত যুদ্ধের দামামার পরে, তোমার হাসিতে শান্ত সব, বিশ্বাস করি রাতের ওপারে,  শুনব আবার সে কলরব.."

West Bengal Loksabha Election Results 2024: রণবিধ্বস্ত মমতা! শেষ লগ্নে চারটে লাইনে 'মায়ের' প্রতি আবেগ ব্যক্ত 'ছেলের'
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 6:28 AM
Share

কলকাতা: একটা ছবি! আর তার সঙ্গে চারটে লাইন। ‘মায়ের’ জয় কামনা করলেন ‘ছেলে’। গণনার আগে মধ্য রাতে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর নিজেরও ভাগ্য নির্ধারণ। তিনি লড়ছেন একেবারে অধিকারী গড়ে। যেখানে তাঁর প্রতিপক্ষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার মধ্যরাতে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন। আর সে ছবির শিরোনামে লেখা, “শত যুদ্ধের দামামার পরে, তোমার হাসিতে শান্ত সব, বিশ্বাস করি রাতের ওপারে,  শুনব আবার সে কলরব..” মমতার একটি বিধ্বস্ত রণক্লান্ত ছবি, আর মুখে তাঁর তৃপ্তির হাসি! আর সেই ছবিতেই দেবাংশু আগাম ব্যক্ত করলেন জয়ের আগাম পূর্বাভাস। দিল্লিবাড়ির লড়াই একটা ‘যুদ্ধ’, আর শত পরিশ্রমের পর সেই যুদ্ধে যেন জয় হয়েছে নেত্রীর। সেটাই যেন ব্যক্ত করতে চাইছেন দেবাংশু।


তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন দেবাংশু। প্রথম থেকেই মাটি আঁকড়ে পড়েছিলেন তিনি। ভোট চাওয়ার ক্ষেত্রে তাঁর একটাই বক্তব্য ছিল, মানুষ যাতে ‘লড়াকু, তরুণ তাজা প্রাণকেই নির্বাচিত করেন, যে কিনা দৌড়তে পারবেন।’  প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তাঁর লড়াই স্বার্থক হবে কিনা, তা আর কিছুক্ষণের অপেক্ষা।

Follow Us