West Bengal News Updates: মাথায় পুজোর ডালা নিয়ে তারাপীঠে মুখ্যমন্ত্রী, আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গেলেন

Kolkata, West Bengal News Updates Highlight: তৃণমূল ছাত্র পরিষদ দিবসে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেপালে বিপর্যয়ে নিখোঁজ বাঙালিদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Updates: মাথায় পুজোর ডালা নিয়ে তারাপীঠে মুখ্যমন্ত্রী, আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গেলেন
মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীরImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 30, 2026 | 12:33 AM

তৃণমূল ছাত্র পরিষদ দিবসে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেপালে বিপর্যয়ে নিখোঁজ বাঙালিদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মুকুল রায়ের ছেলের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুভ্রাংশু রায়ের স্ত্রীও নিখোঁজ হয়ে গিয়েছেন নেপালে। অন্যদিকে, শিশুমৃত্যু নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ এখন স্বাস্থ্য দফতরের স্ক্যানারে। রাজ্যের সমস্ত খবর দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Aug 2026 07:30 PM (IST)

    শুভেন্দু অধিকারী কী কী বললেন?

    শুভেন্দু অধিকারী: জাতীয় ক্রীড়া দিবসে এই আয়োজন। যাদের নিয়োগ দেওয়া হিয়েছে যাদের ফাইল মুখ্যমন্ত্রীর দফতরে ১১ বছর পড়ে ছিল। কমনওয়েলথ বা যেকোন গেম এরাজ্যের প্রতিনিধি শূন্য ছিল।

    শুভেন্দু অধিকারী: মেধা বুদ্ধি আছে কিন্তু সহযোগিতা নেই, অনুপ্রেরণা নেই। তাই হ্যাঁ কে আমরা ব্যবহার করতে পারিনি। প্রতিটি ক্রীড়া সংগঠন কেন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে? আমরা ব্যবস্থার বদল করে দেখাব।

    শুভেন্দু অধিকারী:  স্টেডিয়াম করা হবে ১০০ টি। বিগত সরকার ক্রীড়াকে অবহেলা করেছে। মেসির মতো খেলায় গন্ডোগোল হয়েছে। সকলে চিটেড হয়েছে। ইয়াং স্টার জোমাটোর ডেলিভারি বয় তাদের টাকা ফেরানোর চেষ্টা করা হবে। আবেগ আছে তাদের উন্নয়নে চেষ্টা হবে। আগে গর্ত মেরামত করতে হবে।

  • 29 Aug 2026 03:42 PM (IST)

    আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

    • প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • গত ১৬ অগস্ট বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সঙ্গে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়।

     

  • 29 Aug 2026 03:37 PM (IST)

    নির্মীয়মাণ বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু ২ শ্রমিকের

    • মধ্যমগ্রামে নির্মীয়মাণ বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
    • ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম বিধানসভার গঙ্গানগরে। একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে রঙ করতে উঠেছিল তিনজন শ্রমিক।
    • গতকাল, শুক্রবার দুপুরে আচমকা ক্যাটেল-এর তার ছিঁড়ে পড়ে যায়। ওই ক্যাটেলে আটজন ওঠা সম্ভব। তবে গতকাল তিনজন উঠতেই তা ছিঁড়ে পড়ে। এরপরই বিল্ডিংয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
  • 29 Aug 2026 12:04 PM (IST)

    Aftab Ansari: জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার একগুচ্ছ ডিভাইস

    • প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) অন্দরে উদ্ধার একাধিক ইলেকট্রনিক ডিভাইস। গত সোমবার প্রেসিডেন্সি জেলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে সে সব ডিভাইস।
    • কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির (Aftab Ansari) সেল থেকে স্মার্টফোন সহ একাধিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পরে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে।
  • 29 Aug 2026 12:03 PM (IST)

    তারাপীঠে পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    • মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তারাপীঠ মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। কৌশিকী অমাবস্যার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।
    • মুখ্যমন্ত্রী হবার পর প্রথম কোনও প্রসাশনিক বৈঠক করতে বীরভূমের রামপুরহাটে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামপুরহাটের রক্তকরবী অডিটেরিয়ামে প্রসাশনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
    • নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অডিটোরিয়াম চত্বর। প্রসাশনিক বৈঠকে জেলার আধিকারিকরা ছাড়াও উপস্থিত থাকার কথা আছে জেলার বিধায়কদের।
  • 29 Aug 2026 11:05 AM (IST)

    FIR হবে মমতার বিরুদ্ধে?

    • তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ ভাঙার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
    • পাশাপাশি মমতার বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি।
    • শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা ছিল তৃণমূলের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীঘাট-তৃণমূলের সভা হয় ক্যাথিড্রাল রোডে।
    • সেই সভা করার ক্ষেত্রে শর্ত দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • 29 Aug 2026 11:03 AM (IST)

    দুর্গা পূজায় আমিষ খাওয়া যাবে না?

    • রাজ্যে পালাবদলের পর এবারই হবে প্রথম দুর্গা পূজা (Durga Puja)। আয়োজন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে, সম্প্রতি পুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের (Visva Hindu Parishad) দেওয়া বার্তায় শুরু হয়েছে চর্চা।
    • সূত্রের খবর, পুজো কমিটিগুলির সঙ্গে একটি বৈঠকে আমিষ না খাওয়ার বার্তা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, থিমের পুজোতেও আপত্তি জানিয়েছে ওই সংগঠন।
    • প্রশ্ন ওঠে, পুজোয় কি এবার আমিষ খাওয়া একেবারেই বন্ধ? এবার কি কলকাতায় থিমের প্যান্ডেল দেখা যাবে না? এবার সেই সব প্রশ্নের ব্যাখ্যা দিল বিশ্ব হিন্দু পরিষদ।
  • 29 Aug 2026 11:02 AM (IST)

    দাম বাড়ল CNG-র

    • ফের দাম বাড়ল জ্বালানির।
    • ইরান-আমেরিকার যুদ্ধের জেরে কয়েক মাস আগেই এলপিজি ও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেও, সিএনজি(CNG)-র দাম বাড়ল কিছুটা।
    • ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি ও সংলগ্ন এলাকাতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো হয়েছে। এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। আজ,  ২৯ অগস্ট ভোর ৬টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
  • 29 Aug 2026 11:01 AM (IST)

    অশোকনগরের মাটির নীচ থেকে উঠছে তেল

    • পশ্চিমবঙ্গের শিল্প ও জ্বালানি মানচিত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হল।
    • দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর তেলক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)।
    • শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়ার সূচনা হল।
  • 29 Aug 2026 11:00 AM (IST)

    রাজ্যপালের দ্বারস্থ ABVP

    • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ স্লোগান নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
    •  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।
    • এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।
  • 29 Aug 2026 10:59 AM (IST)

    শুধু অগস্টেই মালদহ মেডিক্যাল কলেজে ৮৩ শিশুর মৃত্যু

    • অগস্টে এখনও পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজে ৮৩ শিশুর মৃত্যু হয়েছে। জুলাই মাসে ৮৭ শিশুর মৃত্যু হয়েছিল।
    • আর শুধু এই বছরেই নয়। গত কয়েকবছর ধরেই একই ছবি মালদহ মেডিক্যালে। ২০২৫ সালের অগস্টে মৃত্যু হয়েছিল ১০০ শিশুর।
    • ২০২৪ সালের অগস্টে ৯৬ শিশু মারা গিয়েছিল। শিশু মৃত্যুর হার দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের।
    •  গোটা রাজ্যের কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর হার মালদহ মেডিক্যালের ধারে কাছেও নেই। এই পরিস্থিতিতে শনিবার মালদহ মেডিক্যালে আসছে বিশেষজ্ঞদের একটি দল।
Loading...
Unable to load recommendations.
Follow Us