
আজ ফলতায় পুর্ননির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। গত ২৯ এপ্রিল ভোট গ্রহণ হলেও ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসী। একাধিক বুথের ইভিএম-এ টেপ ও আতর লাগানোর অভিযোগ ওঠে। সব বুথের ওয়েব কাস্টিং খতিয়ে দেখে কমিশন। সেখানে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এরপরই পুর্ননির্বাচন ঘোষণা কর নির্বাচন কমিশন।
তবে শুধু ভোট নয়, এর পাশাপাশি রাজ্য নতুন সরকার গঠনের পর থেকে প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে। কখনও বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। কখনও আবার তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। আজ, বৃহস্পতিবার, সারাদিন কী হয়? প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি নিয়েও শোরগোল। বাড়ির একাধিক জায়গায় হয়েছে অবৈধ নির্মাণ। সেটাকেই বেআইনি ঘোষণা করল কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার নকশার অনুমোদনের বাইরে গিয়ে একাধিক নির্মাণ করা হয়েছে বলে জানানো হল পুরসভার তরফে। তাঁর ও তাঁর স্ত্রী ডাক্তার সঙ্গীতা ঘোষের মালিকানাধীন একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরাল।
আগেই ইডির হাতে গ্রেফতার।পুরনিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েচিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ পর্যন্ত ৪ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পথ আগামীকাল রাজধানীতে দিনভর কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার সকালে প্রথম বৈঠক করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। এরপর যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। দেখা করবেন উপরাষ্ট্রপতির সঙ্গে। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা পৌরনিগমে ডামাডোল পরিস্থিতি। বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই আচমকা বদলি করে দেওয়া হল পুরসভার সচিবকে। আর এই চরম উত্তেজনার আবহেই এবার কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকে আচমকা উধাও হয়ে গেল মেয়র ফিরহাদ হাকিমের ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়। তবে কি কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম? নাকি এর পেছনে রয়েছে দলের কোনও কঠোর বার্তা? জল্পনা বাড়তেই বিতর্ক। তারপরই কমিশনার অফিস থেকে নির্দেশ যেতেই তড়িঘড়ি মেয়রের ছবি আবার ওয়েবসাইটে ফিরিয়ে আনা হয়।
বিস্তারিত পড়ুন: ওয়েবসাইট থেকে আচমকাই উধাও! বিতর্ক ছড়াতেই ফের ফিরিয়ে আনা হল ববির ছবি
অভিষেকের DJ মন্তব্য। বিধাননগর সাইবার ক্রাইম থানায় FIR। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে অভিষেক মন্তব্যে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন করেন, “ভোটের ফলাফল উল্টে গেলে কী হত? শীর্ষস্থানীয় নেতার কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য?”
বিস্তারিত পড়ুন: ‘কেন এমন দায়িত্বজ্ঞানহীন…’, অভিষেকের মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতার হতে পারেন—এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। আইনি রক্ষাকবচ পেতে হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! এবার হাইকোর্টের দ্বারস্থ দেবরাজ-অদিতি
আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির সেবা তীর্থে মন্ত্রিসভার বৈঠক হবে। জানা গিয়েছে, মোদী বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এছাড়া সকল রাজ্যের মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে পশ্চিম এশিয়ার (West Asia Conflict) বর্তমান পরিস্থিতি ও তার প্রভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, মন্ত্রিসভার রদবদল নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।
নতুন সরকার গঠনের পর থেকেই নতুন-নতুন নিয়ম ও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে সব ক্ষেত্রে। প্রশাসনিক ক্ষেত্রে আগেই বিভিন্ন বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এবার বার্তা এল রাজ্য সরকারি কর্মীদের উপর। এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনও নথি আদান-প্রদানও করতে পারবেন না তাঁরা।
এমনকী, সংবাদপত্রে লেখালেখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপেও তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
বিস্তারিত পড়ুন: Nabanna on Government Employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি সার্কুলার, আর করা যাবে না এইসব কাজ
সিবিআই (CBI) ডিরেক্টর প্রবীণ সুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন নবান্নে (Nabanna) ।
ক্ষমতায় আসার পরই ১৩ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিবিআইকে (CBI) প্রাতিষ্ঠানিক দুর্নীতি মামলায় আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছেন।
বিশেষ করে পুর নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সমবায় দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে। এরপর বুধবার সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সেই কারণেই বৈঠক বলে মনে করছে প্রশাসনিক মহল।
বিস্তারিত পড়ুন: Suvendu Adhikari: CBI ডিরেক্টরের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী
এক ভোটার বলেন, “এটা মস্তিষ্কের ভুলের প্রায়শচিত্ত। বেশি লাফালাফি করলে পতন হবে। ভগবান দেখিয়ে দিল উড়লে পতন আছে। একটা সময় লাইনে দাঁড়াতে টেনে বের করে আনত। এই খবরদার বলে হুমকি দিত। কাকে দেব আমরা জানি।”
ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি সরে দাঁড়ালেও ইভিএমে তাঁর নাম ও প্রতীক রয়ে গেছে।
তবে ঘাসফুল শিবিরের কোনো এজেন্টকে আজ বুথগুলিতে দেখা যায়নি।
সকাল সাতটা থেকে শুরু হল ফলটার পুনঃনির্বাচন। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গেল বুথে বুথে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
মোতায়েন রয়েছে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান।
পাশাপাশি, ২৮৫টি বুথেই চলছে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৫টি কুইক রেসপন্স টিমকে (QRT)।