West Bengal NEWS Highlight Updates: শুভেন্দু-শমীককে নিয়ে পর্যালোচনা বৈঠকে নীতিন নবীন

West Bengal NEWS Highlight Updates: জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর... 

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 24, 2026 | 11:52 PM

রাজ‍্যের শিল্পায়নে বড় পদক্ষেপ। আজ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিউটাউনে হাসপাতালের শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরে সৌজন্য বৈঠক রয়েছে গৌতম আদানির। সকালে তিনি স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি। এদিকে,  জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Sep 2026 09:32 PM (IST)

    Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের?

    দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্ডি জোট। সম্প্রতি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন নিয়ে হইচই পড়ে গিয়েছে। জ্ঞানেশ কুমারের ইস্তফার (Gyanesh Kumar Impeachment) দাবি তুলেছেন বিরোধীরা। রাজ্যসভায় জমা দেওয়া জ্ঞানেশ কুমারের অপসারণের নোটিস নিয়ে নতুন কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ফের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের নোটিস জমা দিতে চলেছেন রাহুল গান্ধীরা। এবার লোকসভায় নোটিস জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    বিস্তারিত পড়ুন, বদলাচ্ছে পুরনো নোটিসের খোলনলচে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা?

  • 24 Sep 2026 07:02 PM (IST)

    পর্যালোচনা বৈঠকে শুভেন্দু-নীতিন নবীন

    • গত চার মাসে কেমন চলছে সরকারের কাজ? দল এবং সরকারের কাজে কতটা রয়েছে সমন্বয়? সরকারের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক স্তরে কী কাজ হচ্ছে? সরকারের কাজের সুফল ব্যবহার করে দলের সাংগঠনিক বিস্তার কি সম্ভব হচ্ছে?-এরকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
    • বৈঠকে আছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসল-সহ কেন্দ্রীয় নেতারা।  আছেন সুকান্ত মজুমদারও।
    • চার মাসের বেশি সময় সরকারের কাজ, প্রশাসনের ভূমিকাও পর্যালোচনা হবে বৈঠকে। সরকার-প্রশাসন এবং সংগঠনের মধ্যে সমন্বয় রক্ষা করাই মূল লক্ষ্য।
  • 24 Sep 2026 07:01 PM (IST)

    মিলন প্রধানের জামিন নিয়ে কী বলল হাইকোর্ট?

    • নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।
    • বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, “মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।”
    • বিচারপতির আরও পর্যবেক্ষণ, “নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।” এদিন প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানান বিচারপতি।
    • শুক্রবার বিকাল চারটেয় ফের জামিন মামলার শুনানি।
  • 24 Sep 2026 07:00 PM (IST)

    জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি CJP-র

    • নির্বাচন কমিশনের বিতর্কে এবার ঢুকে পড়ল ককরোচরা। সরাসরি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
    • আজ, বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন যে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতে হবে।
    • যদি ইস্তফা না দেন, তাহলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে।
  • 24 Sep 2026 06:59 PM (IST)

    ৬ ঘণ্টায় উঠে গেল হুমায়ুনের ধর্না

    • হুঙ্কার দিয়েছিলেন ২৪ ঘণ্টা ধর্নার। মাত্র ৬ ঘণ্টাতেই রণে ভঙ্গ দিলেন হুমায়ুন কবীর।
    • দুর্যোগের দোহাই দিয়ে ধর্না থেকে উঠে গেলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক।
    • নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগেই আজুপ নেতা হুমায়ুন কবীর অভিযোগ তুলেছিলেন যে বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির নেতা-কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এই অভিযোগেই রেজিনগর থানার সামনে ২৪ ঘণ্টার জন্য ধর্নায় বসেছিলেন হুমায়ুন কবীর।
  • 24 Sep 2026 12:18 PM (IST)

    Suvendu Adhikari: ‘আজ বাংলার মাইলস্টোন প্রতিষ্ঠিত হল’

    • গৌতম আদানি বাংলার উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। বাংলার পুনর্গঠনে আদানি গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে চান। আজ হাসপাতালে শিলান্যাসে খোদ ‘ভাবিজিও’ এসেছেন, এটাই প্রমাণিত হচ্ছে, গোটা আদানি পরিবার বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। নিউটাউনে এমন হাসপাতাল হবে, যেখানে কেবল গরিবদের জন্য ১০০০ বেড ফ্রি, তাঁরা বিনা পয়সা চিকিৎসা পাবেন। এটা বাংলার জন্য অত্যন্ত পবিত্র দিন। সারা দেশে এমন হাসপাতাল নেই। আজ বাংলার জন্য ঐতিহাসিক দিন।
    • এখান থেকে আমাদের অনেক রাজস্ব আসবে, অনেক গেস্ট হাউস তৈরি হবে, আরও নতুন অনেক পরিকাঠামো হবে। কেবল একটা হাসপাতাল হিসাবে দেখলে চলবে না। একটা গোটা হেলথ কেয়ার সিটি। দুটো মউ সাক্ষরিত হবে। হেরিটেড বিল্ডিং হিসাবে রাইটার্স বিল্ডিং রেসটোরেশন, দ্বিতীয়ত দুর্গাপুজা। এবারের দুর্গাপুজোয় আদানি গ্রুপও আমাদের সঙ্গে জয়েন করবেন।
    • গৌতম আদানি যে বক্তব্য রেখেছেন, তাতে তিনি বলেছেন, খনিজ সম্পদ থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত—বাংলার সবকিছুই রয়েছে। আমি তাঁকে বাংলার পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করতে চাই। বাংলা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতের সরকারের আমলে বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে।
    • তৎকালীন সরকার দাবি করেছিল, তাজপুরে একটি গভীর সমুদ্রবন্দর তৈরি করা হবে। কিন্তু আদানি গোষ্ঠী আমাকে জানায়, সেখানে পর্যাপ্ত জমি নেই। তাঁরা প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। আমরা প্রস্তুত। ভূমি দফতর ইতিমধ্যেই কাজ করছে। দাদনপাত্রবাড়ে আমরা এই প্রকল্পটি গড়ে তুলব।
    • তৎকালীন সরকার নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আমরা কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে যোগ দিন।
    • করণ ভাই বলছিলেন, এত দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন হবে বলে তাঁরা আশা করেননি। করণ ভাই আমাকে বলেছেন, এত দ্রুত বাস্তবায়ন আমার আর আমার বাবার অভিজ্ঞতায় নেই, যতটা তাড়াতাড়ি আপনারা করে দিয়েছেন।
    • গৌতমজি আমাকে একটা চিঠি লিখেছিলেন। আমি ৩ দিনের মধ্যে উত্তর দিয়েছিলাম। গতকাল মুখ্যসচিব সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র তাঁদের হাতে তুলে দিয়েছেন।
  • 24 Sep 2026 12:09 PM (IST)

    Goutam Adani: ‘আপনিই সত্যিকারের ভূমিপুত্র’

    স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ আদানি গ্রুপের। নিউটাউনে ২০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিলান্যাস। বাংলায় এসে বাংলার মাটিকে প্রণাম জানান গৌতম আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন তিনি। বাংলায় শিল্পের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনিই প্রমাণ করেছেন, আপনিই সত্যি ভূমিপুত্র। আপনিই বাংলার ছেলে। কর্মসংস্থা, শিক্ষা, শিল্পের পরিকাঠামো-স্বাস্থ্য সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনেছেন।

  • 24 Sep 2026 11:49 AM (IST)

    Adani: রাজ্যে আদানিদের হাসপাতাল, গরিবের জন্য হাজার বেড ফ্রি

    • শহরে এবার আদানিদের হাসপাতাল। আজ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ আদানি গ্রুপের।
    • প্রাথমিক বিনিয়োগ ১২০০ কোটি, নির্মাণকালে আরও ১৮০০ কোটি, মোট ২৫০০ কোটির বেশি।
    • সুবিধা ১,০০০ শয্যা গরিবদের জন্য বিনামূল্যে / স্বল্পমূল্যে, বাকি ১,০০০ বাণিজ্যিক। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থাকবে।
    • নবান্ন সূত্রে খবর, প্রথমে ১,০০০ শয্যার হাসপাতালের পরিকল্পনা ছিল, মুখ্যমন্ত্রীর প্রস্তাবে তা বাড়িয়ে ২,০০০ শয্যা করা হয়েছে।
  • 24 Sep 2026 09:13 AM (IST)

    Weather Update: আজ টালমাটাল ৬ জেলা

    ঘূর্ণিঝড় নয়,অতি গভীর নিম্নচাপ রূপেই স্থলভাগে ঢুকেল পড়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ। বুধবার রাতেই বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়েছে স্থলভাগে। বর্তমানে অন্ধ্র উপকূলে রয়েছে অবস্থান। আর এর প্রভাবে আজও বৃষ্টি হবে বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস বলছে, আজই সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত।

    বিস্তারিত পড়ুন: রাতেই স্থলভাগে ঢুকেছে, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে আজ টালমাটাল ৬ জেলা, পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জানাল হাওয়া অফিস

  • 24 Sep 2026 09:12 AM (IST)

    SC: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত

    সুপ্রিম কোর্টে মানা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। উপনির্বাচনের আগে নাম প্রতীক ইস্যুতে কোনও স্বস্তি মিলবে কি মমতার? কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কি আইন মোতাবেক? শুনানিতে উঠে আসতে পারে এই বিতর্কই।

    বিস্তারিত পড়ুন: তৃণমূলের নাম-জোড়াফুল প্রতীক ফ্রিজ বিতর্ক! সুপ্রিম কোর্টে গৃহীত মমতার ‘আবেদন’

  • 24 Sep 2026 09:11 AM (IST)

    Goutam Adani: আজ নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস

    • বৃহস্পতিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওইদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি।
    • সকালে নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস করবেন। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরের সৌজন্যে বৈঠকও রয়েছে গৌতম আদানির।
    • বিকালে বণিক সভার অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্রের খবর মহাকরণ সংস্করণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি মউ স্বাক্ষরিত হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us