Calcutta High Court: নতুন মামলায় কোনও পদক্ষেপ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
Kolkata: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে জানিয়েছেন তাঁর আইনজীবী। বুধবারই ২০০৭ সালের মামলায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত

কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নতুন মামলায় কোনও পদক্ষেপ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। শোন অ্যারেস্ট কার্যকর না করার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আজ সকালের দেওয়া নির্দেশ চ্যালেঞ্জ করল রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা যা আগের সরকার প্রত্যাহার করে ছিল, তা আবার চালু হয়েছে। তেমন একটি খুনের মামলায় তাকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। তাঁর জামিনের আবেদন নিম্ন আদালত খারিজ করেছে কাল। সেই মামলায় আজ সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশ খারিজের আবেদন করা হচ্ছে কীভাবে, প্রশ্ন রাজ্যের। কাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করবে।
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে জানিয়েছেন তাঁর আইনজীবী। বুধবারই ২০০৭ সালের মামলায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত। অন্য দিকে, তাঁর বিরুদ্ধে বাকি ছ’টি মামলায় যাতে দমনমূলক পদক্ষেপ করা না হয়, সে নিয়েই এই মামলা। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য।
