
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) পরিচালনায় একটি অভিন্ন ও সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
বিস্তারিত পড়ুন: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
‘পাখন্ডী’ ! বাংলায় এসে যাঁরা দুর্গাপুজোর সময় আমিষ খান তাঁদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন ধীরেন্দ্রশাস্ত্রী তথা স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা। তাঁর মন্তব্যে থানায় FIR পর্যন্ত দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল বিগত কয়েকদিন ধরে। যখন সবেমাত্র ধীরে ধীরে এই ইস্যু থেকে মোড় অন্যদিকে ঘুরতে শুরু করেছে, ঠিক সেই সময় বাগেশ্বর বাবাকে আবারও বাংলায় নিয়ে আসবেন বলে জানিয়ে দিলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Bageshwar baba: ‘আমি খুব করে চেষ্টা করছি…’, ফের বাগেশ্বর বাবাকে বাংলায় আনতে চাইছেন BJP বিধায়ক, কবে আনা হচ্ছে তাঁকে?
ন্ন ও সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
বিস্তারিত পড়ুন: PF Rules 2026: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছে খাদ্য দফতর (Food Department)। ছোট দোকান থেকে, বড় মাঝারি দোকান। আবার নামীদামি জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। কোনও রেস্তোরাঁর পনিরে পেঁচিয়ে চুল। কোনও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল হয়েছিল। আরও ১৪ টি রেস্তোরাঁ, মিষ্টির দোকান এবং হোটেলের লাইসেন্স বাতিল করল কলকাতা পুরসভা। শুধু কলকাতাতেই গতকাল (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বাতিল হল ৫৪ টি লাইসেন্স।
বিস্তারিত পড়ুন: Restaurant License Cancelled: শুধু কলকাতাতেই এখনও অবধি বাতিল ৫৪ রেস্তোরাঁ-হোটেলের লাইসেন্স, এবার তালিকায় কারা?
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে নতুন নিম্নচাপ তৈরি সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বিস্তারিত পড়ুন: West Bengal Weather: তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস
রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার পেশ হতে চলেছে অধ্যাপক বদলি বিল। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হবেন রাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকরা। বিলের মাধ্যমে কার্যকর হবে ‘এক রাজ্য এক শিক্ষা ব্যবস্থা নীতিও’। একই সঙ্গে উচ্চ-শিক্ষাদফতরের আওতায় আনা হবে আলিয়া বিশ্ববিদ্যালয়কে (Alia University)।
বিস্তারিত পড়ুন: West bengal Universites:আর এক বিশ্ববিদ্যালয়ে নয়, অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্য আসছে বদলি বিল
ফলতার তৃণমূল নেতা অপহরণের ঘটনায় গ্রেফতার ৪। ফলতার তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগ। কিন্তু তিনি কোথায়? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নামখানা থেকে উদ্ধার হয়েছে একটি ক্ষতবিক্ষত দেহ। সেই দেহ কার? তা নিয়ে উঠছে প্রশ্ন। চার জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, দলের সংবিধান বিরোধী কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি নেত্রী সোমা ঘোষকে শোকজ করেছে দল। ৭ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে। এই সংক্রান্ত খবরে নজরে রাখুন।