AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PF Rules 2026: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের

PF Rules 2026: সংশোধিত নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড এখন থেকে পরিচালিত হবে ‘West Bengal Non-Government Educational Institutions and Local Authorities (Control of Provident Fund of Employees) Act, 1983’-এর বিধান অনুসারে।

PF Rules 2026: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
নবান্নImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 10, 2026 | 11:16 AM
Share

কলকাতা:  রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) পরিচালনায় একটি অভিন্ন ও সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।

প্রস্তাবিত এই বিলে গৌড়বঙ্গ, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কাজী নজরুল, আলিপুরদুয়ার, কন্যাশ্রীসহ মোট ২১টি রাজ্যের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ধারায় বড় পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড এখন থেকে পরিচালিত হবে West Bengal Non-Government Educational Institutions and Local Authorities (Control of Provident Fund of Employees) Act, 1983’-এর বিধান অনুসারে।

বিলের মূল বিষয়বস্তু:

  • আইনি সামঞ্জস্য: সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল (Executive Council) উক্ত ১৯৮৩ সালের আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্রভিডেন্ট ফান্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারবে।

  • উদ্দেশ্য: প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা নিয়মের বদলে রাজ্যজুড়ে একটি সমরূপ বা অভিন্ন আইনি ব্যবস্থা চালু করাই এই বিলের প্রধান লক্ষ্য।

  • অর্থনৈতিক সমন্বয়: বিলটি কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজনীয় বাজেট সংক্রান্ত আনুষঙ্গিক ব্যবস্থা রাজ্য অর্থ দপ্তরের সাথে পরামর্শক্রমেই গ্রহণ করা হবে।

রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্য পরিচালিত ২১টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাপনা আরও সুসংহত, স্বচ্ছ ও শৃঙ্খলিত হবে বলে আশা করা হচ্ছে।

Follow Us