AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Police: হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায়? সাবধান হয়ে যান

Strict Action Against Helmetless Riders: কলকাতা শহরের একাধিক জায়গায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না বলে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় বাইক চালকদের দাপট দেখা যায়। হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে।

West Bengal Police: হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায়? সাবধান হয়ে যান
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: May 13, 2026 | 9:18 AM
Share

কলকাতা: নিয়ম রয়েছে। কিন্তু, সেই নিয়মকে একাংশ বাইক চালক লঙ্ঘন করেন বলে বারবার অভিযোগ উঠে। রাজ্যে পালাবদলের পরই এবার হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পুলিশ। গতকাল রাজ্য পুলিশ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। আর সেখানেই বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা শহরের একাধিক জায়গায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না বলে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় বাইক চালকদের দাপট দেখা যায়। হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে।

কী বলা হল নির্দেশিকায়?

এই অবস্থায় ক্ষমতায় এসেই বিজেপি সরকার ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দিল। গতকাল নবান্ন থেকে রাজ্য পুলিশের একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। এডিজি ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে।

বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব তুলে ধরে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা বলছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। একটা হেলমেট দুর্ঘটনার সময় চালকের প্রাণ বাঁচাতে পারে। এই নিয়ে প্রচারও করা হয়। তা সত্ত্বেও একাধিক জায়গায় হেলমেট না পরে অনেকে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তা যাতে না হয়, সেটা নিশ্চিত করতেই এবার কড়া নির্দেশিকা জারি করা হল।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি