Annapurna Yojana: অন্নপূর্ণার ফর্ম ফিল-আপে কোনও তথ্য না থাকলে কী করবেন? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
Agnimitra on Annapurna Yojana: অগ্নিমিত্রা বলেন,"এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।" তথ্য না থাকলে কী করবেন, তাও জানিয়েছেন।

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ (Annapurna Yojana Form Fill-Up) নিয়ে নানারকম বিভ্রান্তি তৈরি হয়েছে। ১২ পাতার ফর্মে একাধিক তথ্য চাওয়া হয়েছে। নাম, বয়সের মতো সাধারণ তথ্যের পাশাপাশি এরকম আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, যা অনেকের কাছেই স্পষ্ট নয়। অনেকে বুঝতে পারছেন না ফর্ম কীভাবে ফিল-আপ করবেন। যদিও, শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে লোকেরা ফর্ম-ফিল আপে সাহায্য করবেন। কিন্তু, তারপরেও ফর্মকে কেন্দ্র করে নানরকম প্রশ্ন উঠছে? এমনই এক প্রশ্ন উঠছে যে কোনও তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে, সেই বিষয়ে না জানা থাকলে, তাহলে কী করবেন? এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
ফর্ম ফিল-আপ না করলেও পাবেন টাকা?
আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মের ফল-আপ শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকবে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফর্ম আগের থেকেই দেওয়া শুরু হয়েছে। আজ অনলাইনে দেওয়া শুরু হয়েছে। ৩ জুন থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে, বারবার ১২ পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।”
ফিল-আপ না করতে পারলে কী করবেন?
এরপরই অগ্নিমিত্রা জানিয়েছেন, ফর্মে সব তথ্য না দিতে পারলে কী করবেন? এই বিষয়ে মন্ত্রীর বার্তা,”যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।”
রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বারবার এই বার্তাই দেওয়া হচ্ছে যে, কোনও রকমে গুজবে কান না দিতে। যারা যোগ্য, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আজও সাংবাদিক বৈঠকে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজবে কান না দিয়ে ফর্ম ফিল-আপ করার বার্তা দিয়েছেন তিনি।
