AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP’s Brigade: ‘কানায় কানায় ভর্তি’ বিগ্রেডেই বদলের ইঙ্গিত? ‘SUCI-এর ব্রিগেডে বেশি ভিড় ছিল’, কটাক্ষ তৃণমূলের

BJP's Brigade rally: ‘যত দূর আমার চোখ যাচ্ছে, যেখানেই আমার চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। এ এক অদ্ভুত দৃশ্য।’ ২০২১ সালের ৭ মার্চের পর ২০২৬ সালের ১৪ মার্চ ঠিক বিধানসভা ভোটের মুখে সেই ব্রিগেডেই এসে এ ভাষাতেই মনের ভাব ব্যক্ত করতে দেখা গিয়েছিল মোদীকে। সভার ভিড় দেখে যে তিনি যারপরনাই খুশি তা বলার অপেক্ষা রাখে না।

BJP's Brigade: ‘কানায় কানায় ভর্তি’ বিগ্রেডেই বদলের ইঙ্গিত? ‘SUCI-এর ব্রিগেডে বেশি ভিড় ছিল’, কটাক্ষ তৃণমূলের
চাপানউতোর চলছেই Image Credit: PTI
| Updated on: Mar 15, 2026 | 7:51 AM
Share

কলকাতা: বিগ্রেডে মোদীর ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপি। পরিবর্তনের স্লোগান দিতে দিতে মঞ্চে উত্তরীয় উড়িয়ে উচ্ছ্বাস বিজেপির নেতাদের। বাংলায় আসল পরিবর্তন আসছেই, প্রত্যয়ী পদ্ম শিবির। এরইমধ্যে বিগ্রেডে ঠিক কত ভিড় হল তা নিয়েও শুরু হয়ে গেল রাজনৈতিক টক্কর। ভিড় দেখে প্রধানমন্ত্রী বলে গেলেন এটা পরিবর্তনেরই ইঙ্গিত। বিরোধী দলনেতা দাবি করলেন আট থেকে ১০ লক্ষ মানুষ ভিড় হয়েছিল। কানায় কানায় গোটা মাঠ ভর্তি ছিল। গোটা কলকাতা ভর্তি ছিল। অন্যদিকে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আবার বললেন, এর থেকে SUCI এর ব্রিগেডে বেশি লোক হয়েছিল। তরজা চলছে পুরোদমে। 

‘যত দূর আমার চোখ যাচ্ছে, যেখানেই আমার চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। এ এক অদ্ভুত দৃশ্য।’ ২০২১ সালের ৭ মার্চের পর ২০২৬ সালের ১৪ মার্চ ঠিক বিধানসভা ভোটের মুখে সেই ব্রিগেডেই এসে এ ভাষাতেই মনের ভাব ব্যক্ত করতে দেখা গিয়েছিল মোদীকে। সভার ভিড় দেখে যে তিনি যারপরনাই খুশি তা বলার অপেক্ষা রাখে না। এটা পরিবর্তনের প্রতিধ্বনি বলেই মনে করছেন তিনি। সাফ কথা, ‘বাংলা কী চাইছে সেটা এই ভিড়ই বলে দিচ্ছে।’ সভা শেষের এক ঘণ্টার মধ্যেই ব্রিগেডের মঞ্চের ভিডিয়োও পোস্ট করেন। সঙ্গে উচ্ছ্বসিত প্রশংসাও। অন্যদিকে ভিডিয়ো পোস্ট করে বঙ্গ বিজেপিও লেখে, ‘জনসমুদ্র? না! এটা হল জন-সুনামি।’ 

গলা থেকে উত্তরীয় খুলে ঘোরাতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য উচ্ছ্বসিত কর্মীদের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘বাংলার প্রতিটা কোণা থেকে মানুষ এসেছেন। তাই এই শহর যেন গেরুয়া সমুদ্র। বার্তা একটাই, এটাই পরিবর্তনের সময়। এই উৎসাহ, উদ্দীপনাই বুঝিয়ে দিচ্ছে বাংলা তৈরি।’  

মার্চের গরম উপেক্ষা করে বিজেপি কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গিয়েছে তেমনই নানা প্রান্তে বাস আটকানো, ধমকানি, চমকানির অভিযোগও এসেছে। ভিড় নিয়ে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে সারিবদ্ধ খালি চেয়ারের ভিডিয়ো দেখিয়ে তারা বলছে, ‘বাংলায় বিজেপি কতটা গ্রহণযোগ্য তা বোঝাই যাচ্ছে। মানুষ তাদের বর্জন করেছে। যত তাড়াতাড়ি তারা এটা বুঝবে ততই ভাল।’ তীব্র কটাক্ষবাণ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষও। বলছেন, “একটা পকেটের ছবি দেখিয়ে ব্রিগেড হয় না। SUCI এর ব্রিগেড ওর থেকে বড় ব্রিগেড ছিল।”  

Follow Us
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত