Indranil Khan: ক্যান্সার বিশেষজ্ঞ থেকে রাজ্যের মন্ত্রী, ইন্দ্রনীল কে চিনুন
সেখানে ক্রীড়াদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ার পাশাপাশি যুব ও ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন তিনি। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পাশাপাশি জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দফতরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ।

কলকাতা: বেহালা পশ্চিম থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। হারিয়েছেন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের মতো পোড় খাওয়া নেতাকে। সেই ইন্দ্রনীল খাঁ এবার রাজ্যের মন্ত্রী। প্রথমবার জিতেই মন্ত্রিত্ব তাঁর হাতে। ক্রীড়া ও যুব কল্যাণের মতো গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন তিনি। তবে জানেন ইন্দ্রনীল কে? রাজ্যের মন্ত্রীর আর কী কী পরিচয় রয়েছে?
ইন্দ্রনীল খাঁ কে?
৩৭ বছর বয়সী ইন্দ্রনীল পেশায় চিকিৎসক। তিনি ক্যান্সর বিশেষজ্ঞ। কলকাতা মেডিকেল কলেজ থেকে রেডিওথেরাপিতে MD ডিগ্রি অর্জন করেছেন। ইউএস-এর অক্সফোর্ড থেকে ESMO পরীক্ষায় বসেন। এবং সেখানে যোগত্যার সঙ্গে উত্তীর্ণ হয়। কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন।
বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। এরপর আজ ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দফতর। সেখানে ক্রীড়াদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ার পাশাপাশি যুব ও ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন তিনি। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পাশাপাশি জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দফতরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ।
