Bengal Weather Latest Update: যাওয়ার আগে ফের শীতের কামড়, তড়তড়িয়ে নামবে পারদ, কতদিন থাকবে ঠান্ডা?

West Bengal Weather: ঝঞ্ঝার গেরো কেটে যায় ক্রমেই বাড়বে উত্তরে হাওয়ার গতি। আর তার জেরে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আজ থেকেই শুরু হবে হাওয়া ঘোরার খেলা। এ দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ।

Bengal Weather Latest Update: যাওয়ার আগে ফের শীতের কামড়, তড়তড়িয়ে নামবে পারদ, কতদিন থাকবে ঠান্ডা?
আবহাওয়া দফতরের পূর্বাভাসImage Credit source: Getty Image

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2026 | 8:53 AM

কলকাতা: চলে গিয়েছিল সে। সোয়েটার-মাফলার-কম্বল-সব ধীরে ধীরে তুলেও দিয়েছিলেন অনেকে। কিন্তু আবহাওয়া অফিস বলছে অন্য কথা। সপ্তাহান্তে আবারও ‘কামব্যাক’ করতে চলেছে শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আস্তে-আস্তে ফের কমতে শুরু করেছে তাপমাত্রা।

জানুয়ারির মাঝের সপ্তাহ থেকে ধীরে ধীরে বেড়েছিল তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শীত-শীত ভাব থাকলেও সূর্য ওঠার পর থেকে গায়ে গরম জামা-কাপড় রাখা দায় হয়ে উঠছিল। সাময়িক ভাবে মনে করা হচ্ছিল শীতের প্রভাব কমেছে। তবে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে দিল অন্য কথা।

ঝঞ্ঝার গেরো কেটে যায় ক্রমেই বাড়বে উত্তরে হাওয়ার গতি। আর তার জেরে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আজ থেকেই শুরু হবে হাওয়া ঘোরার খেলা। এ দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। অপরদিকে, পশ্চিমের জেলা যেমন-বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ধীরে-ধীরে নামবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে। তবে এই শীতের আমেজ মিলবে মূলত সন্ধে থেকে রাত পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বেড়ে যাবে তাপমাত্রাও। আগামী চার থেকে পাঁচদিন এমনই আবহাওয়া থাকবে।

অন্যদিকে এরমধ্যে গোটা রাজ্যে কোথাওই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টাতেই কোনও জেলাতেই কোনও বৃষ্টি হয়নি। সকালের দিকে হালকা কুয়াশার একটা পূর্বাভাস থাকছে।বৃহস্পতিবার ভোর ও খুব সকালের দিকে উত্তরবঙ্গের দু একটা জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। আর উত্তরবঙ্গেও সেই একই পূর্বাভাস। সেখানেও তাপমাত্রা খানিকটা কমতে পারে।