AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lake Gardens Shooting: যুগলের মধ্যে হাজির দ্বিতীয় পুরুষ! একান্তে কাটানোর সেই গেস্ট হাউসের চাদর ভিজল রক্তে

Lake Gardens Shooting: আত্মঘাতী তরুণকে সেই তৃতীয় ব্যক্তি মারধর করেছে বলেও অভিযোগ উঠে আসছে। আহত তরুণীকে নিজের স্ত্রী বলে পরিচয়ও দিতেন আত্মঘাতী তরুণ। সুইসাইড নোট থেকে সেই তথ্য উঠে আসছিল বলে সূত্রের খবর।

Lake Gardens Shooting: যুগলের মধ্যে হাজির দ্বিতীয় পুরুষ! একান্তে কাটানোর সেই গেস্ট হাউসের চাদর ভিজল রক্তে
লেক গার্ডেন্সের এই গেস্ট হাউসেই চলে গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 7:29 PM
Share

কলকাতা: দ্বিতীয় পুরুষের উপস্থিতিই শেষ করে দিল সব! লেক গার্ডেন্স-কাণ্ডে উঠে আসছে একের পর এক তথ্য। যাঁর সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েছিল,  যাঁর সঙ্গে সময় একান্তে সময় কাটাতে যেতেন গেস্ট হাউসে, সেই প্রেমিকাকে কেন গুলি চালিয়ে খুনের চেষ্টা করলেন তরুণ? কেনই বা শেষ করে দিলেন নিজেকে? সম্পর্কের মধ্যে এমন কী ঘটল! সূত্রের খবর, ত্রিকোণ প্রেমই কাল হল তাঁদের সম্পর্কে।

জানা গিয়েছে, মাঝে মধ্যেই প্রেমিকাকে নিয়ে ওই গেস্ট হাউসেই যেতেন তরুণ। তবে এমন ঘটনা যে ঘটে যাবে তা আঁচ করতে পারেননি গেস্ট হাউসের কর্মীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই মানসিক চাপ সহ্য করতে পারছিলেন না ওই তরুণ। তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল এই যুগলের মধ্যে। আর সেটা নিয়েই মানসিক চাপ বাড়ছিল।

আত্মঘাতী তরুণকে সেই তৃতীয় ব্যক্তি মারধর করেছে বলেও অভিযোগ উঠে আসছে। আহত তরুণীকে নিজের স্ত্রী বলে পরিচয়ও দিতেন আত্মঘাতী তরুণ। সুইসাইড নোট থেকে সেই তথ্য উঠে আসছিল বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ঘটনার সময় আচমকাই রক্তাক্ত অবস্থায় কেয়ারটেকারের কাছে ছুটে যান তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল দুপুর নাগাদ লেক গার্ডেন্সের গেস্ট হাউসে ওঠেন ওই তরুণ-তরুণী। এরপর বিকেল নাগাদ হঠাৎ করেই গুলির শব্দ কানে আসে আশপাশের লোকেদের। পুলিশ সূত্রে জানতে পারা যায়, প্রথমে তরুণীর তলপেটে গুলি করে ওই তরুণ। এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন তরুণ।

Follow Us