AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়েই করতে চাননি কৌশাম্বী, তা হলে আদৃতের সঙ্গে সাত পাক ঘুরলেন কেন, ভাইরাল ভিডিয়ো

Kaushambi Chakraborty: বাড়ির একটাও কাজ পারতেন না কৌশাম্বী। স্টুডিয়ো পাড়ায় কেটে যেতে তাঁর সব সময়। অল্প বয়স থেকেই অভিনয় করেন কৌশাম্বী। একবার 'দিদি নম্বর ওয়ান'-এ এসেছিলেন তিনি। সেখানে এসেই জীবন সম্পর্কে কিছু কথা বলেছিলেন কৌশাম্বী। বলেছিলেন, কেন তিনি বিয়ে করতে চাননি।

বিয়েই করতে চাননি কৌশাম্বী, তা হলে আদৃতের সঙ্গে সাত পাক ঘুরলেন কেন, ভাইরাল ভিডিয়ো
আদৃত-কৌশাম্বী।
| Updated on: May 21, 2024 | 11:43 AM
Share

সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। সহ-অভিনেতা আদৃত রায়কে বিয়ে করেছেন তিনি। এই আদৃতের সঙ্গে ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতেন কৌশাম্বী। সেখানে আদৃতের (চরিত্রের নাম ছিল উচ্ছেবাবু) দিদির চরিত্র দেখা গিয়েছিল কৌশাম্বীকে। পর্দায় যিনি দিদি, বাস্তবে তাঁর গলাতেই মালা দিলেন আদৃত। কিন্তু জানেন কি, কিছু বছর আগেও বিয়ে করতে চাইতেনই না কৌশাম্বী। নিজের মুখেই সে কথা বলেছিলেন অভিনেত্রী।

বাড়ির একটাও কাজ পারতেন না কৌশাম্বী। স্টুডিয়ো পাড়ায় কেটে যেতে তাঁর সব সময়। অল্প বয়স থেকেই অভিনয় করেন কৌশাম্বী। একবার ‘দিদি নম্বর ওয়ান’-এ এসেছিলেন তিনি। সেখানে এসেই জীবন সম্পর্কে কিছু কথা বলেছিলেন কৌশাম্বী। বলেছিলেন, কেন তিনি বিয়ে করতে চাননি।

কৌশাম্বী বলেছিলেন, “আসলে আমার মা চাকরি করেন। আমি মায়ের নাইন টু ফাইভ জব দেখেছি। ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞেসও করেছিলেন বিয়ের কথা। কৌশাম্বী বলেছিলেন, “ও বাবা বিয়ে-টিয়েতে আমি নেই।” সোজাসুজি জবাব দিয়েছিলেন অভিনেত্রী। সপাটে বলেছিলেন, “আমি মায়ের মতো চাকরি করব। বিয়ে করার কোনও পরিকল্পনা নেই আমার।” আপাতত এই মুহূর্তে আদৃতের বাড়িতেই রয়েছেন কৌশাম্বী। মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন তাঁরা। রায় পরিবারের সঙ্গে চক্রবর্তী পরিবারের মেয়েটি ভালই মানিয়ে নিয়েছেন নিজেকে। বিয়ে করে তিনি খুব খুশি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?