AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sainthia Assembly Election Results 2021 Live: সাঁইথিয়া বিধানসভা আসন দখলে জোরদার লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে, লাইভ আপডেটস

Sainthia  Election Result 2021 LIVE: কার দখলে থাকবে সাঁইথিয়া আসন?

Sainthia Assembly Election Results 2021 Live: সাঁইথিয়া বিধানসভা আসন দখলে জোরদার লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 8:33 AM
Share

ভোটপর্ব মিটতেই নজর এ বার ভোটের ফলে। বীরভূম জেলার অন্তর্গত আসন সাঁইথিয়া। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে মোট পাঁচজন প্রার্থী ভোটের ময়দানে নেমেছেন। সাঁইথিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন নীলাবতী সাহা (Nilabati Saha)। ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন পিয়া সাহা (Piya Saha)। অন্যদিকে, সিপিআইএমের প্রা্র্থী হয়েছেন মৈসুমী কোনাই। এছাড়াও দুই প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নাম লিখিয়েছেন। উল্লেখ্য, এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আটদফায় হচ্ছে। রাজ্য দখলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির মধ্যে লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেমন ছিল ২০১৬-র নির্বাচনী লড়াই

সাঁইথিয়া বিধানসভা আসনের বর্তমান বিধায়ক হলেন তৃণমূলের নীলাবতী সাহা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি সিপিআইএম প্রার্থী ধীরেন বাগদিকে ৩৮ হাজার ৬১১ ভোটে হারিয়েছিলেন। গত নির্বাচনে নীলাবতী সাহা মোট ১ লক্ষ ৩ হাজার ৩৭৬টি ভোট পেয়েছিলেন, সেখানে ধীরেন বাগদী পেয়েছিলেন ৬৪ হাজার ৭৬৫টি ভোট। বিজেপি প্রার্থী পিয়া সাহা ২৪ হাজার ২৯টি ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছিলেন।

মোট ভোটার সংখ্যা

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী, সাঁইথিয়া বিধানসভা আসনে মোট ২ লক্ষ ২৭ হাজার ২০৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১ লক্ষ ১৭ হাজার ১ জন পুরুষ ভোটার ও ১ লক্ষ ১০ হাজার ২০৭ জন মহিলা ভোটার রয়েছেন। গত নির্বাচনে মোট ১ লাখ ৯৫ হাজার৫৬৪ জন নিজেদের মতদান করেছিলেন। মোট ৮৭.২ শতাংশ ভোট পড়েছিল এই আসনে।

২০১৬ সালে বিধানসভা ভোটের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: নীলাবতী সাহা প্রাপ্ত ভোট সংখ্যা: ১,০৩,৩৭৬ মোট ভোটার: ২,২৭,২০৮ ভোটের হার:৮৭.২ শতাংশ মোট প্রার্থী:৫

Follow Us