AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: ঘেমে গিয়েছো জল খাও! যেচে পড়ে জল খেতে দিয়ে শিশুর সঙ্গেই ভয়ঙ্কর কাণ্ড গাড়িচালকের

Siliguri: গাড়ি চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জেরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে রাস্তার ধারেই আরেক জনের কাছে চলে যায় রুদ্র। সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়।

Siliguri: ঘেমে গিয়েছো জল খাও! যেচে পড়ে জল খেতে দিয়ে শিশুর সঙ্গেই ভয়ঙ্কর কাণ্ড গাড়িচালকের
শিশুকে অপহরণের চেষ্টা
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 2:39 PM
Share

শিলিগুড়ি: জলের মধ্যে নেশার সামগ্রী খাইয়ে অপহরণের চেষ্টার অভিযোগ এক শিশুকে। বুদ্ধির জোরে ঘরে ফিরল দশ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড়ে। প্রত্যেক দিনের মতো বুধবার শক্তিগড় মাঠে খেলতে গিয়েছিলেন টোটো চালক বলাই সূত্রধরের দশ বছরের ছেলে রুদ্র।

রুদ্রর বয়ান অনুযায়ী, দুপুরে খেলা শেষে বাড়ি ফেরার সময় একটি মারুতি ভ্যান তার পাশে এসে দাঁড়ায়। গাড়ি চালক তাকে বলেন,  ‘অনেক ঘেমে গেছো, জল খেয়ে নাও…’ কার্যত জোরাজুরি করেই তাকে জল খাওয়ান সেই ব্যক্তি। জল খাওয়ার পরেই জ্ঞানহীন হয়ে পড়ে রুদ্র। তারপরে জ্ঞান আসার পর হঠাৎ দেখে সে ওই মারুতি ভ্যানের মধ্যে বসে রয়েছে।

গাড়ি চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জেরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে রাস্তার ধারে এক ব্যক্তির কাছে চলে যায় রুদ্র। সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেয় ওই মারুতি ভ্যানের চালক।

এনজেপি থানার সহযোগিতায় সন্তানকে ফিরে পায় পরিবার। শিশুটির বাবা বলাই সূত্রধর এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Follow Us