AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anti Aging Tips: ৩ নিয়মে জাহ্নবীর মতো সজীব থাকবে ত্বক, বজায় থাকবে যৌবন, ছুঁতে পারবে না বলিরেখা

রাতে ঠিক মতো ঘুম না হলে, ত্বকে কিন্তু বয়সের ছাপ পড়তে বাধ্য। কারণ ঘুমোনোর সময় ত্বকে রক্তসঞ্চালন বেড়ে যায়, যা ত্বককে বলিরেখার হাত থেকে বাঁচায়। তাই প্রতি দিন ৭-৯ ঘণ্টা ঘুমোন।

Anti Aging Tips: ৩ নিয়মে জাহ্নবীর মতো সজীব থাকবে ত্বক, বজায় থাকবে যৌবন, ছুঁতে পারবে না বলিরেখা
| Updated on: Aug 06, 2024 | 10:00 AM
Share

নিজের যৌবন ধরে রাখতে কে না চায় বলুন তো! কিন্তু লাগামহীন জীবনযাপন, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, অতিরিক্ত দূষণের প্রভাব ত্বকে পড়ে।

তাই না চাইলেও কম বয়সে ত্বক বুড়িয়ে যায়। চেহারায় পড়ে বার্ধক্যের ছাপ। চামড়ার টানটান ভাব উধাও হয়ে যায় নিমেষে। তবে প্রাত্যহিক কয়েকটি অভ্যাসই কিন্তু পারে অকালবার্ধক্যকে দূরে রাখতে।

১. রাতে ঠিক মতো ঘুম না হলে, ত্বকে কিন্তু বয়সের ছাপ পড়তে বাধ্য। কারণ ঘুমোনোর সময় ত্বকে রক্তসঞ্চালন বেড়ে যায়, যা ত্বককে বলিরেখার হাত থেকে বাঁচায়। তাই প্রতি দিন ৭-৯ ঘণ্টা ঘুমোন। কম ঘুমোলে মানসিক চাপ, উদ্বেগ বাড়ে, ফলে অচিরেই চেহারায় বার্ধক্যের ছাপ পড়তে পারে।

২. রোজ ডায়েটে এমন খাবার রাখুন, যাতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে নমনীয় করে ও অকালবার্ধক্য দূরে রাখে। বেল পেপার, ব্রকোলি, গাজর ও সবুজ শাকসবজি নিয়মিত পাতে থাকা ভাল। সঙ্গে একটি মরসুমি ফল খান। দিনে এক বার গ্রিন টি খেতে পারেন।

৩. রোজ নিয়ম মেনে ত্বককে ময়শ্চরাইজ করা জরুরি। মুখে ময়শ্চরাইজার লাগালে ত্বক অনেক বেশি আর্দ্র আর তরতাজা থাকে। বলিরেখার দূরে থাকে। ময়শ্চরাইজারটিতে ভিটামিন সি বা ভিটামিন এ থাকলে তা ত্বকের জন্য আরও ভাল।

Follow Us