AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kitchen Tips: সময় বাঁচতে আগে থেকে আনাজ কেটে রেখে দেন? এই টোটকা না মানলে সবজি পচে যাবে

Vegetables Storing Tips: কাজকে সহজ করতে অনেকেই আগে থেকে সবজি কেটে রেখে দেন। এতে রান্না আগে সবজি কাটার সময়টা বেঁচে যায়। কিন্তু সমস্যা হল, কাটা সবজিকে দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে? কেটে রাখা সবজি সংরক্ষণের সময় আপনাকে মানতে হবে কিছু নিয়ম।

Kitchen Tips: সময় বাঁচতে আগে থেকে আনাজ কেটে রেখে দেন? এই টোটকা না মানলে সবজি পচে যাবে
| Updated on: Aug 28, 2024 | 5:10 PM
Share

সকালে কাজে বেরোনোর তাড়া থাকে। রোজ নিত্যনতুন রান্না করা সম্ভব হয় না। আর রান্নার দিদির হাতে তৈরি খাবার খেতেও ইচ্ছে যায় না। আবার বাড়ি ফিরেও ডিনার বানাতে হয়। যাঁরা একা থাকেন, ব্যাচেলর তাঁদের বড্ড অসুবিধা এই খাওয়া-দাওয়া নিয়ে। কাজকে সহজ করতে অনেকেই আগে থেকে সবজি কেটে রেখে দেন। এতে রান্না আগে সবজি কাটার সময়টা বেঁচে যায়। কিন্তু সমস্যা হল, কাটা সবজিকে দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে? গোটা সবজি ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভাল থাকে। কিন্তু কেটে রাখা সবজি সংরক্ষণের সময় আপনাকে মানতে হবে কিছু নিয়ম।

১) বাজার থেকে সবজি কিনে আনার পর ধুয়ে ফেলুন। জল ঝরিয়ে রাখবেন। গোটা অবস্থাতেই সবজি ধোবেন। সবজি কাটা হয়ে গেলে আর তাকে জলে ধোবেন না। এতে সবজি বেশি দিন পর্যন্ত সতেজ ও টাটকা থাকবে না। সবজির নিজস্ব আর্দ্রতা নষ্ট হয়ে যায়। পচেও যেতে পারে।

২) সবজি যে পাত্রে সংরক্ষণ করবেন, সেটাও যেন ভেজা না হয়। পাত্রটি আগে ভাল করে ধুয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। তারপর কাটা সবজি ভরে রাখুন। ভেজা ছুরি বা বটি দিয়েও সবজি কাটবেন না।

৩) পাঁচমিশালি সবজির তরকারি বানানোর প্ল্যান রয়েছে। সবজি একসঙ্গে কাটতে পারেন। কিন্তু একসঙ্গে সংরক্ষণ করবেন না। একসঙ্গে কাটা সবজি রাখলে পচে যেতে পারে। প্রতিটা সবজি আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করুন।

৪) শাকও আগে থেকে কেটে রেখে দেওয়া যায়। শাক কাটার পর যে কৌটোতে সংরক্ষণ করবেন তার উপর কাগজের টিস্যু দিয়ে দিন। তারপর কাটা শাকগুলো ভরে ফ্রিজে রেখে দিন। এই টোটকা রসুন, আদা সংরক্ষণের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন।

৫) কাটা সবজি ফ্রিজেই রাখতে হবে। কিন্তু কোন পাত্রে সংরক্ষণ করছেন, তার উপর জোর দেওয়া জরুরি। সবসময় এয়ার টাইট কৌটো ব্যবহার করুন। এছাড়া আপনি জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন।

Follow Us
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?