AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Scrub: সাবান ছেড়ে দুধ-নুন মাখুন গায়ে, স্নানের সময় এই কাজ করলে ত্বকে আসবে লাবণ্য

Glowing Skin: রোদে বেরিয়ে মুখ কালো হয়ে গিয়েছে। মুখে ব্রণ, দাগছোপ বাড়ছে। বলিরেখাও ধীরে ধীরে দেখা দিচ্ছে। এর জন্য নানা প্রসাধনী ব্যবহার করে চলেছেন। মুখের পাশাপাশি হাত-পায়ের ত্বকও জেল্লাহীন হয়ে উঠছে, সে দিকে খেয়াল আছে কি? রোদে বেরোলে মুখের পাশাপাশি ঘাড়, গলা, হাত-পা সব জায়গায় ট্যান পড়ে।

Body Scrub: সাবান ছেড়ে দুধ-নুন মাখুন গায়ে, স্নানের সময় এই কাজ করলে ত্বকে আসবে লাবণ্য
| Updated on: Aug 09, 2024 | 1:07 PM
Share

রোদে বেরিয়ে মুখ কালো হয়ে গিয়েছে। মুখে ব্রণ, দাগছোপ বাড়ছে। বলিরেখাও ধীরে ধীরে দেখা দিচ্ছে। এর জন্য নানা প্রসাধনী ব্যবহার করে চলেছেন। মুখের পাশাপাশি হাত-পায়ের ত্বকও জেল্লাহীন হয়ে উঠছে, সে দিকে খেয়াল আছে কি? রোদে বেরোলে মুখের পাশাপাশি ঘাড়, গলা, হাত-পা সব জায়গায় ট্যান পড়ে। দিনের পর দিন শরীরের অন্যান্য অঙ্গের খেয়াল না রাখলে ত্বকের অবস্থা ধীরে ধীরে বেহার হতে থাকে। ত্বক রুক্ষ ও জেল্লাহীন হয়ে ওঠে। তখন শর্টস, স্লিপলেস জামাকাপড় পরলেও ভাল দেখাবে না। উজ্জ্বল ত্বক পেতে কী করবেন?

মুখের জেল্লা বাড়াতে অনেকেই দুধ বা মালাই মাখেন। একইভাবে, দুধ দিয়ে স্নান করতে পারেন। তবে, শুধু দুধ দিয়ে স্নান করতে চলবে না। স্নানের জলে মেশাতে হবে আরও উপাদান। সাবানের বদলে দুধ-ওটস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। স্নানের সময় সেটি গায়ে ঘষুন। এতে ত্বক থেকে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি আপনি উজ্জ্বল ও মোলায়েম ত্বক পেয়ে যাবেন।

ত্বকের যত্ন নিন হোমমেড বডি স্ক্রাব দিয়ে

এক বাটিতে হিমালয়ান পিঙ্ক সল্ট নিন। এতে ২০-২৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশান। এক ঘণ্টা মিশ্রণটি রেখে দিন। নুন সমস্ত তেল শুষে নিলে এবার এতে একে একে মেশান দুধ, ওটস, মধু ও গোলাপের পাপড়ি। এই মিশ্রণটি একটি কাচের জারে সংরক্ষণ করুন।

দুধ ও মুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। হিমালয়ান পিঙ্ক সল্টে অনেক ধরনের মিনারেল রয়েছে, যা ত্বকের সমস্যা কমাতে উপযোগী। ল্যাভেন্ডার অয়েল মানসিক চাপ কমায় এবং ত্বকের সমস্যাকেও দূরে রাখে। গোলাপের পাপড়ি ত্বকের জেল্লা কমাবে। ওটসও একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাকে দূরে রাখে। এই মিশ্রণটি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে দেয়।

স্নানের সময় এই হোমমেড বডি স্ক্রাব নিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। ১০ মিনিট ত্বকে রাখুন। তারপর ঈষদুষ্ণ জলে স্নান করে নিন। যে দিন এই বডি স্ক্রাব ব্যবহার করবেন, সে দিন ভুলেও সাবান মাখবেন না।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য