AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রূপচর্চা নিয়ে এ সব ভুল ধারণা থাকলে আজই বদলে ফেলুন

রূপচর্চা নিয়ে সাধারণ কিছু মিথ রয়েছে। রয়েছে কিছু ভুল ধারণা। এ বার সেটা ভেঙে ফেলার সময় এসেছে।

রূপচর্চা নিয়ে এ সব ভুল ধারণা থাকলে আজই বদলে ফেলুন
| Updated on: May 10, 2021 | 8:01 PM
Share

রূপচর্চা (Beauty) বেশ বড় একটা বিষয়। যাঁদের আগ্রহ রয়েছে, তাঁরা নিজেদের যত্ন নিতে অনেক কিছুই জেনে নিন। আবার কেউ বা কাজ চালানোর মতো জ্ঞান নিয়ে ত্বক পরিচর্যা করেন। কিন্তু রূপচর্চা নিয়ে সাধারণ কিছু মিথ রয়েছে। রয়েছে কিছু ভুল ধারণা। এ বার সেটা ভেঙে ফেলার সময় এসেছে।

১) তৈলাক্ত ত্বকে ময়শ্চারাইজার প্রয়োজন নেই- একেবারে ভুল ধারণা। প্রত্যেক ধরনের ত্বকেই প্রতিদিন ময়শ্চারাইজার প্রয়োজন। মুখ ধোওয়ার সময়ই ত্বকের প্রাকৃতিক তেল বেরিয়ে যায়। ত্বক আবার প্রাকৃতিক উপায়ে তৈলাক্ত হয়ে যায়। কিন্তু যত্নের জন্য প্রয়োজন ময়শ্চারাইজার। যাঁরা তৈলাক্ত ত্বকের অধিকারী, তাঁরা ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে হালকা ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করুন।

২) ন্যাচারাল মানেই সুরক্ষিত- ত্বক পরিচর্যায় প্রাকৃতিক জিনিস ব্যবহার করছেন মানেই সুরক্ষিত, এ ভাবনা নিশ্চয়ই আপনাও ছিল। কিন্তু তা সঠিক নয়। বহু ব্র্যান্ডেড বিউটি প্রোডাক্ট রয়েছে, যা সত্যিই প্রাকৃতিক উপাদানে তৈরি। আবার সব কেমিক্যাল ত্বকের ক্ষতি করে, এমনও নয়। বহু প্রোডাক্টের ফর্মুলা তৈরি করতে কিছু ভাল কেমিক্যালও ব্যবহার করা হয়। ফলে আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করুন।

৩) ডার্ক সার্কেল থাকলে চোখের ক্রিম প্রয়োজন- না! এ ধারণাও ভুল। খেয়াল করলে দেখবেন, চোখের নীচের অংশের চামড়া পাতলা হয়। আর বলিরেখাও সবথেকে আগে চোখের নীচেই পড়ে। বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায়। ফলে ডার্ক সার্কেল না থাকলেও চোখের যত্ন নিতে চোখের নীচের ত্বকে সঠিক ক্রিম মাসাজের প্রয়োজন রয়েছে।

৪) স্টিম নিলে লোমকূপের মুখ খুলে যায়- দেখুন, ত্বকের লোমকূপের মুখ খোলা বা বন্ধ হওয়া সম্ভব নয়। স্টিম নিলে লোমকূপের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়ে যায়।

আরও পড়ুন, বাড়িতে নিজেই ফেসিয়াল মাসাজ কীভাবে করবেন?

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন