টাক পড়ার ভয়? পুরুষের হেয়ার কেয়ারে ম্যাজিক দেখাবে এই ৪ স্পেশাল তেল
চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছে দিতে টি ট্রি অয়েলের জুড়ি মেলা ভার। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান খুশকির সমস্যা গোড়া থেকে নির্মূল করে। ব্যবহার: আলাদা করে সময় না থাকলে আপনার রোজকার শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে রাখুন। স্নানের সময় ওই শ্যাম্পু মেখে তিন মিনিট পর ধুয়ে ফেললেই কেল্লাফতে।

চল্লিশ পেরোলেই কি আয়নার সামনে দাঁড়িয়ে কপালে ভাঁজ পড়ছে? উত্তরটা যদি ‘হ্যাঁ’ হয়, তবে বুঝবেন সমস্যাটা শুধু বয়সের নয়, আপনার অমূল্য কেশরাশিরও। অনেকেই টাক পড়তে দেখে বাজারচলতি হাজারো কেমিক্যালযুক্ত প্রসাধন মেখে ফেলেন। ফল হয় হিতে বিপরীত। চুলের গোড়া আরও দুর্বল হয়ে গিয়ে অকালপক্কতা বা টাক পড়ার গতি ত্বরান্বিত হয়। তাই কৃত্রিম প্রসাধনী ছেড়ে ভরসা রাখুন প্রকৃতির ওপর। বিশেষ করে এসেনশিয়াল অয়েল পুরুষদের চুলের ভোল বদলে দিতে পারে।
চুলের সুরক্ষায় সেরা ৪ এসেনশিয়াল অয়েল
জেরেনিয়াম অয়েল
মাথার ত্বকের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখতে জেরেনিয়াম তেলের বিকল্প নেই। এর শক্তিশালী অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ মাথার যে কোনও চুলকানি বা সংক্রমণ নিমেষে কমিয়ে দেয়। ২ চা চামচ নারকেল তেলের সঙ্গে ৫ ফোঁটা জেরেনিয়াম তেল মিশিয়ে মিনিট পনেরো মালিশ করুন। এরপর আধ ঘণ্টা রেখে হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল
চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছে দিতে টি ট্রি অয়েলের জুড়ি মেলা ভার। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান খুশকির সমস্যা গোড়া থেকে নির্মূল করে। আলাদা করে সময় না থাকলে আপনার রোজকার শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে রাখুন। স্নানের সময় ওই শ্যাম্পু মেখে তিন মিনিট পর ধুয়ে ফেললেই কেল্লাফতে।
পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল
সারাদিনের কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তাও কিন্তু চুল পড়ার অন্যতম কারণ। পেপারমিন্ট অয়েল মাথার তালু ঠান্ডা রাখার পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায়। এতে নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে।
ল্যাভেন্ডার অয়েল
যাঁদের চুল অত্যন্ত রুক্ষ এবং প্রাণহীন, তাঁদের জন্য ল্যাভেন্ডার অয়েল আদর্শ। এটি চুলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে এবং আর্দ্রতা বজায় রাখে। সপ্তাহে অন্তত তিন দিন নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুলের হারানো মসৃণতা ফিরে আসবে। মনে রাখবেন, চুলের যত্ন মানেই দামি স্যালন নয়। সামান্য সচেতনতা এবং সঠিক প্রাকৃতিক উপাদানের ব্যবহারেই আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো আত্মবিশ্বাস।
