AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Recipe: ডাব চিংড়ি তো অনেক হল! ডাব দিয়ে মুরগীর এই পদ রেঁধে দেখুন তো

Chicken Recipe: কোনও দিন ডাব মুরগী খেয়েছেন? না শুনলেও চিন্তা নেই। আজকে বাড়িতেই বানিয়ে নিন সেই পদ। রইল রেসিপি।

Chicken Recipe: ডাব চিংড়ি তো অনেক হল! ডাব দিয়ে মুরগীর এই পদ রেঁধে দেখুন তো
| Updated on: Nov 10, 2024 | 3:03 PM
Share

একেই রবিবার তার উপর আবার আজ জগদ্ধাত্রী পুজো। এই দিনে কি নিরামিষ খানা খেলে চলে? পেট-মন দুটোই যে অভুক্ত থেকে যায়। তবে সারা বছর চিকেনে নানা পদ তো চেখে দেখেন কিন্তু কখনও এই বিশেষ পদ খেয়েছেন? ডাব চিংড়ি তো অনেকেই খেয়েছেন, আজকাল বহু রেস্তোরাঁতেও ডাব চিংড়ি পাওয়া যায়। তবে কোনও দিন ডাব মুরগী খেয়েছেন? না শুনলেও চিন্তা নেই। আজকে বাড়িতেই বানিয়ে নিন সেই পদ। রইল রেসিপি।

উপকরণ –

মুরগির মাংস – ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ

আদা কুচি – ১ টেবিল চামচ

রসুন কুচি – ১ টেবিল চামচ

লঙ্কা কুচি – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

নারকেলের দুধ – ১/২ কাপ

কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ

টোম্যাটো কুচি – ১/২ কাপ

নুন – প্রয়োজন মতো

প্রণালী –

প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন কাজুবাদাম বাটা।

খানিক ক্ষণ কষিয়ে নিয়ে এ বার একে একে বাকি মশলাগুলিও দিয়ে দিন। নুন ও লেবু দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ভাল করে কষতে থাকুন। সব শেষে নারকেলের দুধ দিয়ে দিন।

নারকেলের দুধ পছন্দ না হলে ডাবের কচি শাঁসও বেটে দিতে পারেন। এ বার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে ওই মাংস ভরে ডাবের মুখটি আটার মণ্ড দিয়ে আটকে দিন।

গ্যাস ওভেনের উপর তারের জাল বসিয়ে তার উপর গোটা ডাবটি বসিয়ে দিন। ঢিমে আঁচে রান্না করতে থাকুন। মিনিট পনেরো পরে গ্যাস বন্ধ করে দিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডাব মুরগি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত