AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Curd Recipes: টক দইয়ে হবে বাজিমাত! এইসব সুস্বাদু পদ পাতে থাকলেই সুস্থ থাকবে শরীর

Curd Recipes: নানা ধরনের প্রো-বায়োটিক উপাদান, প্রোটিন, ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ -এর মতো একাধিক প্রয়োজনীয় উপাদান রয়েছে এই টক দইয়ে। তাই শরীরকে সুস্থ রাখতে হলে পাতে রাখুন দইয়ের এই ২ পদ।

Curd Recipes: টক দইয়ে হবে বাজিমাত! এইসব সুস্বাদু পদ পাতে থাকলেই সুস্থ থাকবে শরীর
| Updated on: Sep 10, 2024 | 8:09 PM
Share

গ্রীষ্ম হোক বা বর্ষা, টক দইয়ের গুণ বলে শেষ করা যায় না। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই উপাদান। আবার ওজন কমাতেও বেশ কার্যকরী টক দই। নানা ধরনের প্রো-বায়োটিক উপাদান, প্রোটিন, ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ -এর মতো একাধিক প্রয়োজনীয় উপাদান রয়েছে এই টক দইয়ে। তাই শরীরকে সুস্থ রাখতে হলে পাতে রাখুন দইয়ের এই ২ পদ।

গ্রিক দই প্যানকেক –

উপকরণ

ডিম – ২ দুধ – ৪ টেবিল চামচ ভ্যানিলা গ্রিক দই – ২/৩ কাপ বেকিং পাউডার – ১ টেবিল চামচ ময়দা – ৩/৪ কাপ অলিভ অয়েল – পরিমাণ মতো

প্রণালী –

ডিম, দুধ, দই এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। এর পরে বেকিং পাউডার যোগ করে ভাল ভাবে নাড়িয়ে একটি ব্যাটার তৈরি করে নিন। তারপর ধাপে নন-স্টিক প্যানে মাঝারি আঁচে গরম করে নিন তেল বা মাখন।ব্যাটারটি ছোট ছোট আকারে প্যানে দিয়ে দু’দিক উল্টে-পাল্টে ভেজে নিন। হালকা সোনালি হয়ে এলে তৈরি গ্রিক দই প্যানকেক।

গ্রিক দই ওটমিল –

উপকরণ

ওটস – ১/২ কাপ কলা – অর্ধেক জল – ১ কাপ গ্রিক দই – ১/৪ কাপ পিনাট বাটার – ১ চা চামচ স্ট্রবেরি জ্যাম – ২ টেবিল চামচ দারচিনি গুঁড়ো – ১/২ চা চামচ নুন – স্বাদ মতো

প্রণালী –

কলাকে টুকরো করে কেটে নিন। একটি পাত্রে ওটস, কলা, দারচিনি ও স্বাদ মতো নুন মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিন। পরিমাণ মতো জল মিশিয়ে নিন। মিশ্রণটিকে মাইক্রোওয়েভে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না পর্যন্ত পুরো জল টেনে নিচ্ছে। এর পর সেটিকে ঠান্ডা করে নিন। গ্রিক দই, পিনাট বাটার, স্ট্রবেরি জ্যাম মিশিয়ে ভাল ভাবে নাড়িয়ে নিলেই তৈরি গ্রিক দই ওটমিল।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ