AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উইকেন্ডের সন্ধ্যায় ‘ব্যান্ডেজ’ থেকে ‘চন্দ্রবিন্দু,’ দেখা হোক TV9 Bangla’র লাইফস্টাইল এক্সপোতে

Tv9 Bangla Lifestyle Expo:রোজ নতুন-নতুন চমক থাকছে আপনাদের জন্য। রবিবার থাকছে জনপ্রিয় ব্যান্ড 'চন্দ্রবিন্দু।' ছেলেবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার সুযোগ থাকছে উপল, অনিন্দ্যদের হাত ধরে। বিনোদনের সঙ্গে থাকছে মন ভরে কেনাকাটার সুযোগও। রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

উইকেন্ডের সন্ধ্যায় 'ব্যান্ডেজ' থেকে 'চন্দ্রবিন্দু,' দেখা হোক TV9 Bangla'র লাইফস্টাইল এক্সপোতে
| Updated on: Feb 10, 2024 | 5:48 PM
Share

মুখ ফেরাতে শুরু করেছে শীত। গরম পড়ার আগে যতটা শান্তিতে ঘুরে নেওয়া যায় এখন সেই দিকেই মন দিয়েছে বাঙালি। তা কেমন কাটছে উইকেন্ড? শনিবার দুপুরের ভাতঘুম হয়ে গিয়ে থাকলে একবার ঢুঁ মেরে আসুন মিলন মেলা প্রাঙ্গনে। কেন তাই ভাবছেন তো? কলকাতাবাসীর জন্য TV9 Bangla নিয়ে এসেছে এক বিশাল বড় ‘লাইফস্টাইল এক্সপো।’ ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই লাইফস্টাইল এক্সপো। চলবে ১১ ই ফেব্রুয়ারি পর্যন্ত। খাওয়া-দাওয়া, কেনাকাটার সঙ্গে থাকছে বিনোদন ফ্রি । এখনও যদি না গিয়ে থাকেন, তবে সদলবলে ঘুরেই আসুন একবার। উইকেন্ডটা জমে যাবে এক কথায়।

প্রথম দিন থেকেই জমে উঠেছে TV9 Bangla-এর লাইফস্টাইল এক্সপোর আসর। শুক্রবার সন্ধ্যায় মঞ্চ মাতিয়েছে বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘দোহার।’ বাংলা গানের তালে-তালে কোমর দুলিয়েছে বঙ্গবাসী। আজ, মঞ্চে উপস্থিত থাকবে ‘মীর অ্যান্ড ব্যান্ডেজ।’ রোজ নতুন-নতুন চমক থাকছে আপনাদের জন্য। রবিবার থাকছে  জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু।’ ছেলেবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার সুযোগ থাকছে উপল, অনিন্দ্যদের হাত ধরে। বিনোদনের সঙ্গে থাকছে মন ভরে কেনাকাটার সুযোগও। রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পোশাক, ঘর সাজানোর জিনিসপত্রের সঙ্গে হাতে তৈরি পণ্য সব কিছুই পাওয়া যাচ্ছে এক ছাদের তলায়। রয়েছে আরও চমক। বাঙালি যেখানে থাকবে সেখানে খাবার-দাবার থাকবে না তা হয় নাকি! তাই কেনাকাটা, বিনোদনের সঙ্গে রয়েছে ফুড ফেস্টিভ্যাল। মিলছে জিভে জল আনা সব খাবার।

শনি-রবির সন্ধেটাকে জমজমাট করে তুলতে চলে আসুন মিলন মেলা প্রাঙ্গনে। কোনও প্রবেশমূল্য দিতে হবে না। রয়েছে ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থাও। তা হলে আর দেরী কেন? দল বেঁধে চলে আসুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?