AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weight Loss Tips: ওজন কমানো নিয়ে চিন্তায় ভুগছেন? জানেন রোজের রান্নার এই সবজিতে হবে কামাল

Weight Loss Tips: ওজন কমাতে ও সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ, তেল-মশালাদার খাওয়ার বর্জন করা। পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিমিত খাওয়ার ওজন কমাতে সাহায্য করে।

Weight Loss Tips: ওজন কমানো নিয়ে চিন্তায় ভুগছেন? জানেন রোজের রান্নার এই সবজিতে হবে কামাল
| Updated on: Aug 30, 2024 | 11:56 PM
Share

বাঙালি বাড়িতে যাই রান্না করুন না কেন, আদা একটি অত্যাবশকীয় জিনিস। রান্নায় আদা দিতেই হবে। আবার ঠান্ডা লাগলেও একটু কড়া করে আদা চা হলে বেশ জমে যায়। মানে বাঙালির রোজনামচায় আদার গুরুত্ব অপরিসীম। এবার ভাবুন তো এ হেন একটা হাতের সামনের জিনিসেই যদি আপনার শরীরের বাড়তি ওজনটাও ঝপ করে কমে যায়, তাহলে কেমন হয়!

কি, শুনে অবাক লাগলো? কিন্তু এটাই কিন্তু সত্যি। আদা দিয়েই কিন্তু শরীরেরব বাড়তি মেদ। পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিমিত খাওয়া ওজন কমাতে সাহায্য করে। এর সঙ্গেই যদি আদার বিশেষ পানীয় সকালবেলাতেই এক কাপ খেয়ে নেওয়া যায়, তা হলে কিন্তু কাজ হবে দ্রুত।

কী করে আদা ওজন কমায়?

আদা বিপাকহার বাড়াতে সাহায্য করে। বিপাকহার বাড়লে দ্রুত ক্যালোরি ক্ষয়, ফলে ওজন কমে। আদায় থাকা উপকরণ খাবার হজমেও সাহায্য করে, যার ফলে পেট ফোলার মতো সমস্যায় কমানো যায়।

কী ভাবে কখন খাবেন আদার জল?

এক কাপ ফুটন্ত জলে বেশ কিছুটা আদা থেঁতো করে দিয়ে সেই জল ফোটাতে মিনিট দশেক ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে তার মধ্যে একটি পাতিলেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিন। ব্যস আপনার ম্যাজিক ওয়াটার তৈরি।

প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম অবস্থায় এই আদা জল খান। সারা দিনে একাধিক বারও পান করতে পারেন। ওজন কমাতে পাতিলেবুর রসেরও বিশেষ ভূমিকা থাকে। এতে থাকা ভিটামিন ই রোগ প্রতিরোধে সাহায্য করে।

শুধু মেটাবিলজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করাই নয়, এই পানীয় হজমে সহায়তা করে, গা-বমি ভাব কমায়, পেটে ফাঁপা বা পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। আদায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধেও সাহায্য করে। কাশি কমাতেও আদার এই পানীয় উপকারী।

তবে মনে রাখবেন, আদার পানীয় উপকারী বলে তা সারা দিন খাবেন না। বড় জোর দু’বার খেতে পারেন। অতিরিক্ত আদা জল শরীর বেশি গরম করে দিতে পারে। ফলে বুক জ্বালা, পেটে অস্বস্তি তৈরি হতে পারে।

Follow Us