AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়েবাড়ি যাচ্ছেন, জানেন কোন রঙের পোশাক ফ্যাশনে ইন?

আমরা আপনার জন্য একটা সাজেশন লিস্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম। কোন কোন রং এখন ফ্যাশনে ইন, জেনে নিন।

বিয়েবাড়ি যাচ্ছেন, জানেন কোন রঙের পোশাক ফ্যাশনে ইন?
পছন্দ করুন আপনার বিয়েবাড়িতে যাওয়ার পোশাক।
| Updated on: Jan 26, 2021 | 5:33 PM
Share

বিয়ের সানাই বাজছে। আপনিও নিশ্চয়ই বেশ কিছু নিমন্ত্রণ পেয়েছেন। বিয়ে বাড়ি যাওয়া মানেই ফ্যাশন (Fashion) করার সুযোগ। স্টাইল স্টেটমেন্ট তো আপনার নিজস্ব। তা দিয়েই তো আপনাকে আলাদা করে চেনা যায়। কিন্তু চলতি ফ্যাশন মেনে সাজার জন্য তো অনুষ্ঠান চাই। তাই বিয়ের নেমন্তন্ন আপনাকে সেই সুযোগ করে দিতে পারে।

বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে আলমারির সামনে দাঁড়িয়ে নিশ্চয়ই কখনও কখনও কনফিউশন হয় আপনার। কোন পোশাক পরবেন, বিশেষত কোন রঙে নিজেকে সাজাবেন, তা নিয়ে ভাবতে হয়। আমরা আপনার জন্য একটা সাজেশন লিস্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম। কোন কোন রং এখন ফ্যাশনে ইন, জেনে নিন। তারপর পছন্দ করুন আপনার বিয়েবাড়িতে যাওয়ার পোশাক।

আরও পড়ুন, সরস্বতী পুজোয় প্রথম শাড়ি পরবেন? এইসব ফ্যাশন টিপস ফলো করুন

১) প্যাস্টেল শেড এখন ফ্যাশনে ইন। আপনিও বিয়েবাড়িতে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন প্যাস্টেল শেড দিয়ে। খাদি, তসর বা সিল্কের মতো পিওর ফ্যাব্রিক বলে প্যাস্টেল শেড মানাবে ভাল।

২) লাল এবং কালো সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য মানানসই। এই রঙের পোশাকের সঙ্গে গোল্ডেন, সিলভার অথবা কপার জরির ব্যবহারে এমব্রয়ডারি করাতে পারেন। এই দুটো রং বোল্ড করবে ব্যক্তিত্বকে।

৩) বিয়েবাড়ির মতো জমকালো অনুষ্ঠানে সাদা, অফ হোয়াইটের মতো রং বাদ দিতে পারেন। যদি হালকা সাজ পছন্দ করেন তাহলে বেবি পিঙ্ক, লেমন ইয়লো, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডারের মতো রং বেছে নিন।

আরও পড়ুন, কেমন পোশাক পরলে আপনাকে লম্বা দেখতে লাগবে?

৪) গাঢ় রং পছন্দ হলে আপনার অপশন প্রচুর। চেনা রঙের বাইরে বেরিয়ে কফি ব্রাউন, চারকোল গ্রে, মিডনাইট ব্লুয়ের মতো ইংলিশ শেড থাকুক পোশাকে। সকলের থেকে আলাদা হতে পারবেন।

৫) বোল্ড কম্বিনেশন এখন ফ্যাশনে ইন। ফ্লেম অরেঞ্জের সঙ্গে ফুশিয়া পিঙ্ক, ব্লুয়ের সঙ্গে গ্রিন, মেরুনের সঙ্গে পিঙ্ক, ব্লু এবং ইয়োলের মতো কম্বিনেশন বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভাল মানাবে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?