AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দামি প্রোডাক্ট নয়, এবার বাড়িতেই তৈরি করে ফেলুন প্রাকৃতিক বডি লোশন

একবার হাত ধুলেই ময়েশ্চারাইজার উঠে চলে যায়। তাছাড়া বাজারচলতি বডি লোশন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়, যা আপনার ত্বকের জন্য উপকার নাও হতে পারে।

দামি প্রোডাক্ট নয়, এবার বাড়িতেই তৈরি করে ফেলুন প্রাকৃতিক বডি লোশন
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 4:20 PM
Share

ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের উপর খড়ি ফুটতে থাকে। কমবেশি সকলকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। বাজারে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। হাত-পায়ের যত্ন নেওয়ার জন্য বডি লোশন ব্যবহার করা উচিত। বডি লোশনের টেক্সচার মুখের মাখার ক্রিমের থেকে একটু আলাদা হয়। বাজারচলতি বডি লোশন ত্বকের উপর দীর্ঘস্থায়ী হয় না। একবার হাত ধুলেই ময়েশ্চারাইজার উঠে চলে যায়। তাছাড়া বাজারচলতি বডি লোশন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়, যা আপনার ত্বকের জন্য উপকার নাও হতে পারে।

হাতের কাছে যদি অ্যালোভেরা, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল ও আমন্ড অয়েল থাকে, এগুলো দিয়েই আপনি বডি লোশন বানিয়ে নিতে পারবেন। এতে ত্বকের আর্দ্রভাবও বজায় থাকবে এবং ১ টাকাও খরচ হবে না। ১/২ কাপ করে নারকেল তেল ও আমন্ড অয়েল নিন। এতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। শেষে এতে ১টা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল মেশান ৫ ফোঁটা।

উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার এটি কাচের শিশিতে ভরে রাখুন এই হোমমেড বডি লোশন। স্নান সেরে গোটা শরীরে আপনি এই হোমমেড বডি লোশন মাখতে পারেন। নারকেল তেল ও আমন্ড অয়েল আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। অ্যালোভেরা জেল ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এছাড়া এসেনশিয়াল অয়েল ত্বকের প্রদাহ কমাবে। ভিটামিন ই অয়েল ত্বকের স্বাস্থ্য উন্নত করে তুলবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...