AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Identify carbide ripened bananas: বাজারের কলাতে বিষ! ডাঁটি দেখেই আসল গাছপাকা কলা চেনার কায়দাটা শিখে নিন

Carbide ripened bananas: বাজারে যে হলুদ কলা দেখছেন, তা গাছপাকা তো? নাকি কেমিক্যাল দিয়ে পাকানো বিষ কিনে আনছেন ঘরে? অজান্তেই রাসায়নিক মেশানো কলা খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো? রইল ভেজাল কলা চিনে নেওয়ার টিপস।

Identify carbide ripened bananas: বাজারের কলাতে বিষ! ডাঁটি দেখেই আসল গাছপাকা কলা চেনার কায়দাটা শিখে নিন
কীভাবে চিনবেন?Image Credit: Free pik
| Updated on: Jul 27, 2026 | 10:54 AM
Share

কার্বাইড দিয়ে পাকানো কলা (Carbide Ripened Bananas) এখন শহরের প্রায় সব বাজারেই ছেয়ে গিয়েছে। বাইরে থেকে দেখতে একদম হলুদ ও পরিষ্কার হলেও, এই কলা খেলে কিন্তু শরীর খারাপ হতে পারে। ব্যবসায়ীরা কীভাবে কেমিক্যাল দিয়ে কলা পাকাচ্ছে, আর বাজারে গিয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ তা বুঝবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি।

কেন এই কেমিক্যাল দেওয়া কলা ক্ষতিকর?

স্বাভাবিকভাবে কলা যখন গাছে পাকে, তখন ফলের ভেতরেই এক ধরনের প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। যার জন্য নিজে থেকেই কলা ধীরে ধীরে নরম ও মিষ্টি হয়ে ওঠে। কিন্তু ব্যবসায়ীদের অত ধৈর্য থাকে না। তারা কাঁচা কলায় ক্যালশিয়াম কার্বাইড নামের রাসায়নিক স্প্রে করে দেয়। এতে মাত্র কয়েক ঘণ্টাতেই কলা পেকে হলুদ হয়ে যায়। বিজ্ঞানীদের মতে, এই কেমিক্যাল মেশানো কলা খেলে পেটের গোলমাল, তীব্র মাথা ব্যথা থেকে শুরু করে স্নায়ুর বড় ক্ষতি হতে পারে।

ভালো কলা ও ভেজাল কলা চেনার ৫টি সহজ উপায় জেনে নিন

কলার গা লক্ষ্য করুন: গাছপাকা কলার গায়ে হালকা কালো বা বাদামি দাগ থাকবেই। আর কেমিক্যাল দেওয়া কলা হবে একদম হলুদ ও পরিষ্কার।

ডাঁটি দেখে নিন: কলাটি পুরো হলুদ, কিন্তু কলার মাথার ডাঁটিটা কাঁচা সবুজ ও শক্ত? তবে বুঝবেন ওটাতে কেমিক্যাল মেশানো হয়েছে। গাছপাকা কলার ডাঁটি নরম হয়।

খোসা খেয়াল করুন: কেমিক্যাল দিলে কলার খোসা তাড়াতাড়ি পেকে গেলেও ভেতরটা কাঁচা থেকে যায়। তাই ওই কলার খোসা বেশ মোটা হয়। আসল পাকা কলার খোসা পাতলা হয়।

গন্ধ শুকে দেখুন: আসল পাকা কলার একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে। কিন্তু কেমিক্যাল দেওয়া কলায় কোনও ভালো গন্ধ থাকে না, উল্টে ওষুধ ওষুধ একটা ঝাঁজালো গন্ধ পাওয়া যায়।

খেয়ে দেখুন: কেমিক্যাল দেওয়া কলা খেলে মুখে কোনও মিষ্টি ভাব পাওয়া যাবে না। পানসে লাগবে। আর গাছপাকা কলা হয় নরম ও দারুণ মিষ্টি।

তাই পরের বার বাজারে গিয়ে শুধু দেখতে সুন্দর কলা না কিনে, একটু দেখে-শুনে তবেই কলা বাড়ি নিয়ে আসুন!

Follow Us