AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soap hacks: সাবান গলে কাদা কাদা! জাস্ট এভাবে রাখুন

Bathroom tips: সদ্য কেনা দামি সাবান কয়েকদিনেই গলে কাদা হয়ে যাচ্ছে? বাথরুমের স্যাঁতসেঁতে পরিবেশে এই সমস্যা প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। তবে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল জানা থাকলে সাবান আর কখনও গলে নষ্ট হবে না। জলের ঝাপটা থেকে বাঁচানো বা স্পঞ্জের ব্যবহার, ম্যাজিকের মতো কাজ করে কোন টোটকাগুলি?

Soap hacks: সাবান গলে কাদা কাদা! জাস্ট এভাবে রাখুন
শিখে নিন কায়দাটাImage Credit: Credit: Dorte Fjalland/Moment/Getty Images
| Updated on: Oct 13, 2026 | 2:57 PM
Share

সবেমাত্র বাজার থেকে নতুন সুগন্ধি সাবান কিনে এনে বাথরুমে রেখেছেন? কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দেখছেন তা গলে একেবারে কাদা হয়ে গিয়েছে! চেনা লাগছে পরিস্থিতিটা? প্রায় প্রতিটি বাড়িতেই এই এক সমস্যা দেখা যায়। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই রোজকার বিরক্তি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে সাবান দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখবেন?

বাথরুমে রাখা সাবান গলে যাওয়ার প্রধান কারণ হল অতিরিক্ত জল এবং স্যাঁতসেঁতে পরিবেশ। বিশেষ করে গ্লিসারিন যুক্ত সাবান ত্বকের জন্য দারুণ হলেও, তা খুব দ্রুত জল টেনে নেয়। স্নানের পর সাবানদানিতে জল জমে থাকলে, সাবান দ্রুত গলতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিজ্ঞানের সাধারণ কিছু নিয়ম এবং কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন।

কী কী করবেন?

প্রথমত, সঠিক সাবানদানি নির্বাচন করেছেন কি? এমন পাত্র ব্যবহার করুন, যার নীচে জল বেরিয়ে যাওয়ার জন্য ছিদ্র রয়েছে। ছিদ্রহীন পাত্রে জল জমে থাকে, যার সঙ্গে সাবান মিশে গিয়ে দ্রুত কাদা হয়ে যায়। এক্ষেত্রে কাঠ বা বাঁশের তৈরি সোপ ডিস ব্যবহার করে দেখতে পারেন, কারণ এগুলো জল শুষে নিতে সাহায্য করে।

দ্বিতীয়ত, স্পঞ্জের ম্যাজিক কখনও ট্রাই করেছেন? এটি একটি অত্যন্ত কার্যকর উপায়। সাবানদানির উপর ছোট এক টুকরো স্পঞ্জ রেখে, তার উপর সাবান রাখুন। স্পঞ্জ সাবানের গায়ে লেগে থাকা অতিরিক্ত জল সহজেই শুষে নেয়। ফলে সাবান দ্রুত শুকিয়ে যায়। আর ওই সাবান মাখা স্পঞ্জ দিয়ে খুব সহজেই বাথরুমের বেসিন বা টাইলস পরিষ্কার করে নিতে পারবেন। এতে সাবানের কোনও অংশই নষ্ট হয় না!

তৃতীয়ত, জলের ঝাপটা থেকে সাবানকে দূরে রাখছেন তো? অনেকেই শাওয়ারের ঠিক নীচে বা কলের খুব কাছাকাছি সাবান রাখেন। ফলে বারবার জল পড়ে সাবান ক্ষয়ে যায়। তাই জলের সরাসরি স্পর্শ থেকে সাবানকে সব সময় দূরে রাখুন।

চতুর্থত, সাবান টুকরো করে নেওয়ার কৌশলটা কিন্তু দারুণ! একটি বড় সাবানকে মাঝখান থেকে কেটে দু’টুকরো করে নিতে পারেন। এক টুকরো বাথরুমে ব্যবহারের জন্য রাখুন, অন্য টুকরোটি শুকনো জায়গায় রেখে দিন। এতে একসঙ্গে পুরো সাবানটি জলের সংস্পর্শে আসে না। ফলে সাবান অনেক দিন পর্যন্ত শক্ত থাকে এবং গলে যাওয়ার প্রবণতা কমে যায়।

সবশেষে, বাথরুমের হাওয়া চলাচলের ব্যবস্থা ঠিক রেখেছেন তো? বাথরুমে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে, সেদিকে খেয়াল রাখুন। বদ্ধ ও স্যাঁতসেঁতে পরিবেশ সাবান দ্রুত গলিয়ে দেয়। তাই স্নানের পর বাথরুমের দরজা বা জানলা কিছুক্ষণের জন্য খোলা রাখুন। এই সামান্য কয়েকটি নিয়ম রোজকার জীবনে প্রয়োগ করলে সাবান কখনও গলে নষ্ট হবে না, এবং তা দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Follow Us