AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brinjal with worm : বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?

How to choose perfect Brinjal: তবে বেগুন কাটার পরই অনেক সময় চোখে পড়ে ছোট ছোট কালো গর্ত কিংবা পোকা। অনেকেই পোকা লাগা অংশটি কেটে ফেলে দিয়ে বাকি বেগুন রান্না করে খেয়ে নেন। অনেকে আবার মনে করেন, পোকা থাকা বেগুনই কেনা উচিত, তাহলে বোঝায় যায়, এই বেগুনে একেবারেই পোকা মারার ওষুধ ব্যবহার করা হয়নি। কিন্তু পোকা ধরা বেগুন খাওয়া কি আদৌ শরীরের জন্য নিরাপদ?

Brinjal with worm : বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
| Updated on: Oct 17, 2026 | 2:42 PM
Share

শীত কিংবা গ্রীষ্ম—বাঙালির পাত থেকে বেগুনকে দূরে রাখা প্রায় অসম্ভব। বেগুন ভাজা, বেগুন পোড়া কিংবা ইলিশ-বেগুনের ঝোল—জনপ্রিয়তার তালিকায় বরাবরই শীর্ষস্থানে রয়েছে এই সবজি। তবে বেগুন কাটার পরই অনেক সময় চোখে পড়ে ছোট ছোট কালো গর্ত কিংবা পোকা। অনেকেই পোকা লাগা অংশটি কেটে ফেলে দিয়ে বাকি বেগুন রান্না করে খেয়ে নেন। অনেকে আবার মনে করেন, পোকা থাকা বেগুনই কেনা উচিত, তাহলে বোঝায় যায়, এই বেগুনে একেবারেই পোকা মারার ওষুধ ব্যবহার করা হয়নি। কিন্তু পোকা ধরা বেগুন খাওয়া কি আদৌ শরীরের জন্য নিরাপদ?

কী ধরনের পোকা থাকে বেগুনে?

বেগুনে সাধারণত ‘ফ্রুট অ্যান্ড শুট বোরার’ (Fruit and Shoot Borer)-এর উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়। এই পোকাগুলো বেগুনের গায়ে ছোট ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং ভেতরেই ডিম পাড়ে ও বংশবৃদ্ধি করে।

পোকা ধরা অংশ কেটে বাদ দিলেই কি নিশ্চিন্ত?

বিশেষজ্ঞদের মতে, উত্তরটা একেবারেই ‘না’। আমরা খালি চোখে বেগুনের যতটুকু অংশে পোকা বা গর্ত দেখতে পাই, ক্ষতি সাধারণত ততটুকুতেই সীমাবদ্ধ থাকে না।

১. পোকা যখন বেগুনের ভেতরে ঢোকে, তখন পরিবেশের সংস্পর্শে এসে সেই অংশে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেয়। খালি চোখে বোঝা না গেলেও এই ব্যাকটেরিয়া সম্পূর্ণ বেগুনের ভেতরে ছড়িয়ে পড়তে পারে।

২. পোকার মলমূত্র এবং নিঃসৃত রস বেগুনের মাংসল অংশে মিশে এক ধরণের ‘মাইকোটক্সিন’ (Mycotoxin) তৈরি করতে পারে। এটি রান্না করার পরও নষ্ট হয় না।

৩. পোকা ধরা অংশ কেটে বাকিটা রান্না করে খেলেও সংবেদনশীল বা স্পর্শকাতর ত্বকের মানুষের অ্যালার্জি, ত্বকে চুলকানি বা র‍্যাশ হতে পারে। এ ছাড়া ফুড পয়জনিং, পেটে ব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা হওয়াও খুব স্বাভাবিক।

কীভাবে চিনবেন কীটনাশক-মুক্ত ও তাজা বেগুন? বাজার থেকে বেগুন কেনার সময় কয়েকটি ছোট জিনিস খেয়াল রাখলে এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব:

কেনার আগে ভালো করে দেখুন বেগুনের গায়ে কোনও ছোট গর্ত বা কালো দাগ রয়েছে কি না।

ভালো ও তাজা বেগুন আকারে অনুযায়ী ওজনে বেশ হালকা হয়। বেগুন অতিরিক্ত ভারী মনে হলে বুঝতে হবে ভেতরে দানা বেশি বা পোকার উপদ্রব থাকতে পারে।

তাজা বেগুনের বোঁটা সবুজ ও সতেজ দেখাবে। বোঁটা শুকনো বা শুকিয়ে কালো হয়ে গেলে তা এড়িয়ে চলাই ভালো।

রান্নার আগে বেগুন কাটার সময় যদি অল্প পরিমাণ অংশেই পোকার দাগ বা গর্ত দেখা যায় এবং বাকি অংশ একেবারে পরিষ্কার থাকে, তবে অনেকটা অংশ বাদ দিয়ে ভালো করে লবণ-হলুদ জলে ধুয়ে ব্যবহার করা যেতে পারে। তবে বেগুনের ভেতরের বেশিরভাগ অংশ জুড়ে যদি পোকার বিস্তার বা কালো হয়ে যাওয়া দাগ থাকে, তবে কোনও ঝুঁকি না নিয়ে পুরো বেগুনটি ফেলে দেওয়াই স্বাস্থ্যের জন্য বুদ্ধিমত্তার কাজ হবে।

Follow Us