AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: মালাইকা রোজ করেন, ফিট থাকতে আপনিও করতে পারেন এই যোগব্যায়াম

Exercise Video: ইনস্টাগ্রামের একাধিক রিলসে বিভিন্ন যোগাসনে করার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এর মধ্যে ওয়াল যোগা পোজও রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্ল্যাঙ্ক এক্সারসাইজও করেন বলিউড অভিনেত্রী মালাইকা। ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিয়োয় মার্জারাসন, সলভাসন করতে দেখা গিয়েছে মালাইকাকে। হেড স্ট্যান্ড, লো প্ল্যাঙ্ক, স্ট্রেট প্ল্যাঙ্ক, হিপ ব্রিজ, ব্রিজ ক্রাঞ্চও করেন তিনি।

Malaika Arora: মালাইকা রোজ করেন, ফিট থাকতে আপনিও করতে পারেন এই যোগব্যায়াম
মালাইকা আরোরা
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 6:38 PM
Share

বলিউড তারকাদের দেখেছেন। ছিপছিপে চেহারা দেখেই বোঝা যায় যত্নের বিষয়টি। তবে এ রকম তনুর অধিকারী হতে পরিশ্রম কম করেন না নায়িকারা। ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন তাঁরা। বলিউড তারকার মালাইকা আরোরা নিজের ফিটনেস মন্ত্র প্রায়শই শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানে যেখা যায় বিভিন্ন রকম যোগব্যায়াম করেন মালাইকা। নিয়মিত যোগাসন যে তাঁর ফিটনেসের রহস্য সে কথাও একাধিক বার জানিয়েছেন মালাইকা।

ইনস্টাগ্রামের একাধিক রিলসে বিভিন্ন যোগাসনে করার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এর মধ্যে ওয়াল যোগা পোজও রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্ল্যাঙ্ক এক্সারসাইজও করেন বলিউড অভিনেত্রী মালাইকা। ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিয়োয় মার্জারাসন, সলভাসন করতে দেখা গিয়েছে মালাইকাকে। হেড স্ট্যান্ড, লো প্ল্যাঙ্ক, স্ট্রেট প্ল্যাঙ্ক, হিপ ব্রিজ, ব্রিজ ক্রাঞ্চও করেন তিনি।

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা বলেছিলেন, “আমার দিন শুরু হয় শরীরচর্চা দিয়ে। শরীরকে ফিট রাখতে আমি বিভিন্ন ধরনের ব্যায়াম করি। কিছু যোগাসন আমি রোজ করি।”

Follow Us