Kolkata Earthquake: কলকাতায় তীব্র ভূমিকম্প, কী কী সাবধানতা নেবেন?

প্রায় ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনায়। ভর দুপুরে এরকম ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস পাড়ায়, অফিস বিল্ডিং থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ। এই সময় কী কী সাবধানতা নেওয়া উচিত?

Kolkata Earthquake: কলকাতায় তীব্র ভূমিকম্প, কী কী সাবধানতা নেবেন?

|

Feb 27, 2026 | 1:58 PM

কলকাতায় জোরাল ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনায়। ভর দুপুরে এরকম ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস পাড়ায়, অফিস বিল্ডিং থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ। এই সময় কী কী সাবধানতা নেওয়া উচিত?

১. ভূমিকম্পের সময় সবচেয়ে বড় শত্রু হলো ভয়। দিশেহারা হয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করবেন না। শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নিন।
২. যদি ঘরের ভেতরে থাকেন, তবে সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ুন (Drop)। মজবুত কোনো টেবিল বা আসবাবের নিচে ঢুকে নিজের মাথা ও ঘাড় রক্ষা করুন । কম্পন না থামা পর্যন্ত টেবিলটিকে শক্ত করে ধরে রাখুন (Hold on)।
৩. জানলার কাচ, আলমারি, ঝাড়লন্ঠন বা দেওয়ালে ঝোলানো ভারী ছবি থেকে দূরে থাকুন। এগুলো ভেঙে গায়ে পড়ে বড় চোট লাগতে পারে।
৪. ভূমিকম্পের সময় ভুলেও লিফট ব্যবহার করবেন না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আপনি লিফটের ভেতরে আটকে পড়তে পারেন। সিঁড়ি ব্যবহার করা অপেক্ষাকৃত নিরাপদ।
৫. যদি ঘরের বাইরে থাকেন, তবে বহুতল ভবন, বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ বা উড়ালপুল থেকে দূরে কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান।

কম্পন থেমে যাওয়ার পর

কম্পন থামার পর ঘরের গ্যাসের নব বন্ধ আছে কি না এবং বিদ্যুতের লাইনে কোনো লিক আছে কি না তা পরীক্ষা করুন। দেশলাই বা লাইটার জ্বালাবেন না, কারণ গ্যাস লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

বড় ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা ‘আফটার শক’ হওয়া স্বাভাবিক। তাই প্রথম কম্পন থামলেই নিশ্চিন্ত হয়ে যাবেন না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিত্তিহীন খবরে কান দেবেন না। সংবাদ মাধ্যম মারফত সরকারি সতর্কবার্তার দিকে নজর রাখুন।