AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোগা হওয়ার সহজ উপায়’ খুঁজতে সিরিঞ্জে মজেছেন হবু কনেরা, মৃত্যুর আশঙ্কা রয়েছে?

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এগুলোকে বলা হয় জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (GLP-1 receptor agonist)। আদতে এই ওষুধগুলো তৈরি হয়েছিল টাইপ-২ ডায়াবেটিস এবং চরম স্থূলতা নিয়ন্ত্রণের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিয়ের কয়েক মাস আগে থেকেই হবু কনেরা এই ইনজেকশন নিতে ভিড় করছেন বিভিন্ন ক্লিনিকে।

'রোগা হওয়ার সহজ উপায়' খুঁজতে সিরিঞ্জে মজেছেন হবু কনেরা, মৃত্যুর আশঙ্কা রয়েছে?
| Updated on: Apr 06, 2026 | 6:30 AM
Share

বিয়ে মানেই বাঙালির কাছে লাল বেনারসি, চন্দনের সাজ, কেনা কাটা আর তার সঙ্গে জড়িয়ে থাকা একরাশ আবেগ। কিন্তু সেই বিশেষ দিনে নিজেকে ‘পারফেক্ট’ দেখানোর ইঁদুর দৌড় এখন আর শুধু ডায়েট চার্ট মেনে চলা বা জিমে আটকে নেই। মেদহীন ছিপছিপে কোমর পেতে হবু কনেরা এখন ঝুঁকছেন এক অদ্ভুত ‘শর্টকাট’-এর দিকে। দিল্লি, মুম্বই তো বটেই, খাস কলকাতার বুকেও এখন রমরমিয়ে চলছে এক নতুন শব্দবন্ধ— ‘মাউঞ্জারি ব্রাইড’ (Mounjaro Bride)। জিম যাওয়ার সময় নেই? কড়া ডায়েট সহ্য হচ্ছে না? কুছ পরোয়া নেই! কনেদের মুশকিল আসান হিসেবে বাজারে হাজির হয়েছে ওজন কমানোর ‘ম্যাজিক সিরিঞ্জ’।

কী এই মাউঞ্জারি বা ওজেম্পিক?

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এগুলোকে বলা হয় জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (GLP-1 receptor agonist)। আদতে এই ওষুধগুলো তৈরি হয়েছিল টাইপ-২ ডায়াবেটিস এবং চরম স্থূলতা নিয়ন্ত্রণের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিয়ের কয়েক মাস আগে থেকেই হবু কনেরা এই ইনজেকশন নিতে ভিড় করছেন বিভিন্ন ক্লিনিকে।

কীভাবে কাজ করে এই ওষুধ?

গবেষক ও চিকিৎসকদের মতে, এই ইনজেকশন সরাসরি মস্তিষ্কে গিয়ে খিদের অনুভূতি কমিয়ে দেয়। শুধু তাই নয়, পাকস্থলীতে হজমের গতিও ধীর করে দেয়। ফলে সামান্য খেলেই পেট ভরা লাগে এবং শরীরের ওজন হু হু করে কমতে শুরু করে। আর এই ‘ম্যাজিক’ দেখেই আকৃষ্ট হচ্ছেন তরুণীরা

বাজারের হাওয়া বুঝে শহরের নামী-দামী ক্লিনিকগুলোও এখন প্রি-ওয়েডিং প্যাকেজের তালিকায় ঢুকিয়ে দিয়েছে এই মারণাস্ত্র। কোথাও তিন মাসের কোর্স, কোথাও আবার এক মাসেই তন্বী করে দেওয়ার প্রতিশ্রুতি!

খরচ: একেকটি সাপ্তাহিক ইনজেকশনের দাম ১,৫০০ থেকে ২,০০০ টাকার আশেপাশে। তবে পুরো কোর্সের খরচ গিয়ে দাঁড়ায় ৫০,০০০ টাকারও উপরে।

আশঙ্কার: অভিযোগ উঠছে, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ছাড়াই এই  ড্রাগ কনেদের দেওয়া হচ্ছে। এমনকি ফোনের ওপারেই বিক্রেতারা আশ্বাস দিচ্ছেন, চিকিৎসকরাও নাকি এটি ব্যবহার করছেন!

পরিণতি কী?

দ্রুত ওজন কমানোর এই উপায় কিন্তু দীর্ঘমেয়াদে চরম বিষাদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, স্রেফ রূপটানের জন্য শরীরে কৃত্রিম হরমোন ঢোকানো আসলে আত্মঘাতী সিদ্ধান্ত।

তাৎক্ষণিক সমস্যা: বমিভাব, সারাক্ষণ পেট ফাঁপা বা হজমের গোলমাল হওয়া খুবই সাধারণ বিষয়।

ভয়াবহ ঝুঁকি: এই ওষুধের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনও যথেষ্ট তথ্য মেলেনি। তবে চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে অগ্ন্যাশয় (Pancreas) বা কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। সাময়িক সৌন্দর্যের লোভে হবু কনেরা নিজেদের ভবিষ্যতের স্বাস্থ্যের বড় ক্ষতি করছেন। লাল বেনারসিতে নিজেকে সেরা দেখানোর এই লড়াইয়ে শরীর যেন হেরে না যায়, সেই সতর্কবার্তা এখন ঘরে ঘরে পৌঁছনো প্রয়োজন।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে