AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Latest weather update: অবশেষে স্বস্তি! ব্যাপক বৃষ্টি হবে এইসব জেলায়

Kolkata weather update: বর্ষা কবে ঢুকবে বাংলায় এখন এই প্রশ্নই চারিদিকে। আগামী দু'তিন দিনের মধ্যে কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা আসবে বলে আবহাওয়া অফিস বলেছে। এর আগে মৌসম ভবন ২৬ শে মে কেরলমে বর্ষা আসার আগাম পূর্বাভাস দিলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দেরী হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

Bengal Latest weather update: অবশেষে স্বস্তি! ব্যাপক বৃষ্টি হবে এইসব জেলায়
কেমন থাকবে আবহাওয়
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 11:16 PM
Share

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের বেড়েছে অস্বস্তিকর গরম। যার জেরে নাজেহাল অবস্থা সকলের। বর্ষা কবে ঢুকবে বাংলায় এখন এই প্রশ্নই চারিদিকে। আগামী দু’তিন দিনের মধ্যে কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা আসবে বলে আবহাওয়া অফিস বলেছে। এর আগে মৌসম ভবন ২৬ শে মে কেরলমে বর্ষা আসার আগাম পূর্বাভাস দিলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দেরী হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি চলবে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার আগে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।

বৃষ্টি কোথায় হবে? উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতি ও শুক্রবার।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি। তার আগে গরম এবং অস্বস্তি চার জেলায়। দার্জিলিংয়ের সমতল এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বুধবার পর্যন্ত।

মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে ৪ জুন থেকে। চার এবং পাঁচ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী মিষ্টি উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

আগামী তিনদিন একই রকম তাপমাত্রা থাকলেও তারপর দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Follow Us