AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health tips: জানেন ঠিক কতটা জল দিয়ে ওষুধ খাওয়া উচিত?

Right way to take medicine: অনেকেই তাড়াহুড়ো করে সামান্য জল দিয়ে বা চা-দুধের সাহায্যে ওষুধ খেয়ে নেন। কিন্তু এই ছোট ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। ওষুধ খাওয়ার সঠিক নিয়মটি আসলে কী? ঠিক কতটা পরিমাণ জল দিয়ে ওষুধ খেলে বিপদ ঘটবে না? কী বলছেন চিকিৎসক?

Health tips: জানেন ঠিক কতটা জল দিয়ে ওষুধ খাওয়া উচিত?
কী বলছেন বিশেষজ্ঞরা?Image Credit: Magnific
| Updated on: Oct 07, 2026 | 4:03 PM
Share

ওষুধ (Medicine) খাওয়ার সময় অনেকেই খুব একটা নিয়ম মানেন না। হাতের কাছে যেটুকু জল পাওয়া যায়, তা দিয়েই গপ করে গিলে নেন ট্যাবলেট। আবার অনেকে তো সকালে চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গেই ওষুধ খেয়ে নেন। মনে করেন, পেটে পৌঁছালেই হল! কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রোজকার এই ছোট ভুলগুলোই ডেকে আনতে পারে বড় বিপদ। সঠিক নিয়ম না মেনে ওষুধ খেলে তা শরীরে ঠিকমতো কাজ তো করেই না, উল্টে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কী ক্ষতি হতে পারে?

এমএমজি হাসপাতালের ফার্মাসিস্ট নরেন্দ্র শর্মা জানাচ্ছেন, ওষুধ খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া ভীষণ জরুরি। জল কম খেলে ট্যাবলেট বা ক্যাপসুল গলার কাছে আটকে যেতে পারে। এর ফলে গলা বা খাদ্যনালীতে জ্বালা এবং অস্বস্তি শুরু হতে পারে। কিছু কিছু ওষুধ খাদ্যনালী এবং পাকস্থলীর ভিতরের অংশেও ক্ষত তৈরি করতে পারে। তাই জল বেশি করে খেতে হবে, যাতে ওষুধ সহজেই পেটে পৌঁছাতে পারে।

ঠিক কতটা জল খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের মতে, অন্তত ৬০ মিলিলিটার বা তার বেশি জল দিয়ে ওষুধ খাওয়া উচিত। এর চেয়ে কম জল দিয়ে ওষুধ খেলে তা আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সামান্য এক ঢোঁক জল দিয়ে ওষুধ খাওয়ার অভ্যাস আজই বদলানো দরকার। তবে সব ওষুধের ক্ষেত্রে নিয়ম এক রকম হয় না। তাই চিকিৎসকের পরামর্শ বা ওষুধের গায়ে লেখা নির্দেশিকা মেনে চলা সব থেকে ভালো।

চা বা দুধ দিয়ে কি ওষুধ খাওয়া যায়?

অনেকেই সকালে উঠে চা বা দুধের সঙ্গে ওষুধ খেয়ে নেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি একেবারেই ভুল। চা, কফি বা দুধ অনেক ওষুধের কার্যক্ষমতা কমিয়ে দেয়। শরীর সেই ওষুধ ঠিকমতো গ্রহণ করতে পারে না। চিকিৎসক যদি বিশেষভাবে কোনও পানীয়ের সঙ্গে ওষুধ খেতে না বলেন, তবে সবসময় সাধারণ জল দিয়েই তা খাওয়া উচিত।

ওষুধ খেয়েই শুয়ে পড়বেন না

আরেকটি বড় ভুল হল ওষুধ খাওয়ার পরই বিছানায় শুয়ে পড়া। এতে ওষুধ খাদ্যনালীতে আটকে গিয়ে বুক জ্বালা বা অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ বসে বা হেঁটে নেওয়া ভালো। এছাড়াও, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও ক্যাপসুল খুলে খাওয়া বা ট্যাবলেট গুঁড়ো করে খাওয়া কখনও উচিত নয়। এতে ওষুধের আসল গুণাগুণ নষ্ট হয়ে যায়।

Follow Us