AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanta Utsav: বসন্ত উৎসব হোক বা বিয়েবাড়ি এমন দিনে অঙ্গ জুড়ুক বাহারি শাড়িতেই

Spring Saree Collection: এই সময় আবহাওয়ার কারণে মুখ বেশি শুষ্ক থাকে। তাই এই সময় মেকআপ করার আগে মুখে টোনার আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। মেকআপ শুরুর আগে কোনও মাস্কও লাগিয়ে নিতে পারেন। যেহেতু হালকা মেকআপ হবে তাই ভারী কোনও ফাউন্ডেশন ব্যবহার করবেন না

Basanta Utsav: বসন্ত উৎসব হোক বা বিয়েবাড়ি এমন দিনে অঙ্গ জুড়ুক বাহারি শাড়িতেই
রঙিন হয়ে উঠুন বসন্তে
| Updated on: Feb 21, 2024 | 4:17 PM
Share

পশ্চিমী ঝঞ্জার প্রকোপে বসন্তের শুরুতেই উধাও শীত। আকাশে মেঘ, কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আর তাই বেশ গরম পড়ে গিয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় জ্বর, সর্দি-কাশির সমস্যা বাড়ছে। বাড়ছে সংক্রমণ জনিত রোগজ্বালাও। আর তাই এই সময় সাবধানে থাকতে হবে। ঠান্ডা লাগালে চলবে না।  সজনে ফুল, নিমপাতা, উচ্ছে, শুক্তো এসব নিয়ম করে খেতে হবে এই সময়ে। তবে বাতাসে যখন বসন্তের শিহরণ তখন তো প্রেমের গুঞ্জন হবেই। এই সময় আবহাওয়া বেশ ভাল থাকে, কাগজ ফুল, শিমূল, পলাশ- প্রকৃতি নিজের রঙেই নিজেকে রাঙিয়ে নেয়। এমন দিনে পার্টি, বিয়েবাড়ি থাকলে রঙিন হয়ে সেজেগুজে যাওয়াই শ্রেয়। এই সময় চারিদিকে হয় বসন্ত উৎসব। আর বসন্ত উৎসবে যাওয়ার আগে নিজেকে রঙিন পোশাকে মুড়িয়ে নিতে ভুলবেন না।

হলুদ, সবুজ, গোলাপি, সদা এই সময় দেখতে বেশ ভাল লাগে। দুপুরে কোকিলের কুহুস্বর মনকে এক লহমায় নিয়ে যায় অচিনপুরে। বসন্তেও বিয়েবাড়ি নেহাৎ কম থাকে না। এইসময় খুব বেশি যেমন গরম পড়ে না তেমনই ঠান্ডাও থাকে না বলললেই চলে। আর তাই বসন্তের সাজে থাক সিল্কের শাড়ি। এখন অনেক রকম সিল্ক পাওয়া যায় বাজারে। চেষ্টা করুন ডাবল টোন সুতোয় বোনা শাড়ি বেছে নিতে। বেগুনি, লেমন ইয়লো, সবুজ, হলুদ, নীল, আকাশি এই সব রং দেখতে বেশ ভাল লাগে এই সময়ে। হালকা মেকআপেই ঝলমলিয়ে উঠতে পারবেন বসন্ত উৎসবে। লম্বা চুল থাকলে একটা হাতখোঁপা করে নিতে পারেন।

এই সময় আবহাওয়ার কারণে মুখ বেশি শুষ্ক থাকে। তাই এই সময় মেকআপ করার আগে মুখে টোনার আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। মেকআপ শুরুর আগে কোনও মাস্কও লাগিয়ে নিতে পারেন। যেহেতু হালকা মেকআপ হবে তাই ভারী কোনও ফাউন্ডেশন ব্যবহার করবেন না। ময়েশ্চারাইজারের সঙ্গে অল্প বিবি ক্রিম লাগিয়ে ব্যবহার করতে পারেন। চোখে হালকা করে কাজল দিন, আইলাইনারের প্রয়োজন নেই। ঠোঁটে থাক ন্যুড শেডের লিপস্টিক। হালকা যে কোনও গয়না বাছুন শাড়ির সঙ্গে। শাড়ি একটা পিন দিয়ে আঁচল ছেড়ে পরুন। যত মিনিমাল সাজবেন ততই দেখতে ভাল লাগবে আর শাড়ি-মেকআপের মধ্যে একটা সাযুজ্য থাকবে। তাই বসন্তের পোশাক আর মেকআপ বাছাই করার আগে একটু সময় দিন। ভালবাসার মাসে নিজেরও যত্নের প্রয়োজন আছে বই কি!

Follow Us