AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনে ফাঁস তৃপ্তি দিমরির ত্বকের সিক্রেট টোটকা!

বাড়ির টোটকাতেও তাঁর অগাধ ভরসা। দিদির কাছ থেকে শেখা আমলা, রিঠা আর শিকাকাই ভিজিয়ে চুলে লাগানোর রীতি আজও মানেন অভিনেত্রী। গরমকালে বেসন-দই-হলুদ মিশিয়ে প্যাক মাখেন তিনি, শীতে তাতে মধু যোগ করেন। ঋতু অনুযায়ী নিজের ত্বকের জন্য প্রয়োজনীয় ঘরোয়া প্য়াক বেছে নেন অভিনেত্রী।

জন্মদিনে ফাঁস তৃপ্তি দিমরির ত্বকের সিক্রেট টোটকা!
| Updated on: Feb 23, 2026 | 4:23 PM
Share

রুপোলি পর্দায় তিনি কখনও ‘লায়লা’, কখনও রহস্যময়ী ‘বুলবুল’, আবার কখনও সাহসী উপস্থিতিতে চমকে দেন দর্শককে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ও রোমিও’। আর আজ, ২৩ ফেব্রুয়ারি, ৩২-এ পা দিলেন তৃপ্তি দিমরি। খুব তাড়াতাড়ি বলিউডের তারকাদের ভিড়ে নিজের আলাদা জায়গা বানিয়েছেন তৃপ্তি। তাঁর গ্ল্যামারে মুগ্ধ সকলে। জানেন কীভাবে ত্বকের জন্ম নেন তিনি?

এক সাক্ষাৎকারে তৃপ্তি স্পষ্ট জানিয়েছেন, “সত্যিকারের সৌন্দর্য মানে নিজেকে নিঃসংকোচে মেনে নেওয়া।” বাহ্যিক সাজসজ্জার চেয়ে ভেতর থেকে সুন্দর থাকাকেই তিনি বেশি গুরুত্ব দেন। তাই তাঁর ত্বকচর্চাও অত্যন্ত সহজ। সকালে ঘুম থেকে উঠেই মুখ পরিষ্কার করেন। তারপর ভিটামিন সি সিরাম, তাঁর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার, আর অবশ্যই সানস্ক্রিন। রাতে মেকআপ থাকুক বা না থাকুক, মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজার—ব্যস, এতেই শেষ।

বাড়ির টোটকাতেও তাঁর অগাধ ভরসা। দিদির কাছ থেকে শেখা আমলা, রিঠা আর শিকাকাই ভিজিয়ে চুলে লাগানোর রীতি আজও মানেন অভিনেত্রী। গরমকালে বেসন-দই-হলুদ মিশিয়ে প্যাক মাখেন তিনি, শীতে তাতে মধু যোগ করেন। ঋতু অনুযায়ী নিজের ত্বকের জন্য প্রয়োজনীয় ঘরোয়া প্য়াক বেছে নেন অভিনেত্রী।

তাঁর ফিটনেস রুটিনেও আলাদা করে চমক নেই, আছে স্থিরতা। আগে শুটিংয়ের আগে কঠোর ব্যায়াম করতেন, কিন্তু ক্লান্তি বুঝে এখন সহজ ব্যায়ামকেই বেছে নিয়েছেন তিনি। পাইলেটস, হালকা কার্ডিও আর স্বল্প ওজনের ব্যায়াম সারা বছর এই নিয়মই মেনে চলেন। ডায়েটেও একেবারেই কড়াকড়ি নেই তাঁর। নুডলস আর মোমো তাঁর প্রিয়, তবে যেদিন এই খাবার গুলো খান সেদিনই সঙ্গে রাখেন সবুজ স্মুদি। তাঁর কথায়, “খুশি না থাকলে শরীরও ভালো থাকে না।”

অভিনেত্রীর কথায় মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলেই তার প্রভাব পড়বে ত্বকের ওপর। নিজেকে ভালোবাসা, আত্মবিশ্বাস আর সামান্য কিছু ঘরোয়া টোটকাই অভিনেত্রীর সুন্দর ত্বকের রহস্য